টঙ্গীতে জুটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
Advertisement
টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় একটি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গীর পাগার এলাকার সোসাইটি মাঠসংলগ্ন একটি জুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় গুদামে থাকা প্লাস্টিকজাতীয় পণ্য, কাপড়, পুরোনো ব্যাটারিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

-6ac11909d3e55.jpg)