Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা নূর নবীর বাড়ির সামনে শনিবার সকালে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় এলাকাবাসী। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই এলাকাটি ঘিরে রাখে। পরে এগুলো নিষ্ক্রিয় করার জন্য ঢাকা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। 

টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান বলেন, আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, একটি বিস্কুটের কার্টুন থেকে দশটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম