Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বিএনপি নেতা ফরাজী অপহরণ

নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ১৮ কিমি. হাঁটায় দুর্বৃত্তরা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ১৮ কিমি. হাঁটায় দুর্বৃত্তরা

অপহরণকৃত বিএনপি নেতা মনিরুল হক ফরাজি। ফাইল ছবি

Advertisement

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। ঢাকা থেকে গাড়িতে করে বাগেরহাটে ফেরার পথে অপহরণের ঘটনা ঘটে। দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকায় নিজের বাসায় ফেরেন তিনি। তবে পুলিশের কাছে অভিযোগ করেননি।

ফরাজী জানান, দুর্র্বৃত্তরা তাকে মেরে নাক-মুখ রক্তাক্ত করে দেয়। এই অবস্থায় ১৮ কিলোমিটার হাঁটতে বাধ্য করে।

ফরাজী বলেন, ‘বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে বাগেরহাটে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরেক বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর সিগন্যাল দেয়। এ সময় সামনে এগিয়ে দেখেন, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে লাঠিসোঁটা হাতে একদল লোক গাড়ি ঘিরে ফেলে। গাড়ি থেকে নামার পরই এলোপাতাড়ি মারধর শুরু করে তারা। এতে নাক ও মুখ ফেটে রক্ত ঝরা শুরু হয়। এ সময় তারা আমার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে তাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় হেঁটে ঘোরাতে থাকে দুর্বৃত্তরা। অন্তত ১৮ কিলোমিটার পথ হাঁটতে বাধ্য করা হয় তাকে। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। মোট দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহণে ভাঙা পথে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন। সন্ত্রাসীদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর ঢাকা এসে চিকিৎসা নিয়েছি। সারা শরীরে প্রচণ্ড ব্যথা।’ এর আগে বৃহস্পতিবার ভোররাতে ফরাজী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করে ছেড়ে দেওয়া হয়। পরে তারা নিরাপদে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার এক বিএনপি নেতার কার্যালয়ে আশ্রয় নেন।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ফরাজীকে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার খবর পেয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

র‌্যাপিডের গবেষণা অর্ধেক সম্পদ ১ শতাংশ পরিবারের হাতে

অর্ধেক সম্পদ ১ শতাংশ পরিবারের হাতে

শিবচরের বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

নাশকতার ছক বানচালে ‘জিরো টলারেন্স’ নীতি ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

সাগরে ফেলে দেওয়া হয় সাত জনকে, পালিয়ে এলেন ২৮

সাগরে ফেলে দেওয়া হয় সাত জনকে, পালিয়ে এলেন ২৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম