Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুরের সার্বিক তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।

শনিবার রাজেন্দ্রপুর সেনানিবাসে মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট, বিপসট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নাসির উদ্দিন।

মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে গাজীপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি গাজীপুর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন।

এ ছাড়া সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সশস্ত্র বাহিনী দিবসে থাকছে যেসব কর্মসূচি

সশস্ত্র বাহিনী দিবসে থাকছে যেসব কর্মসূচি

প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

সশস্ত্র বাহিনী দিবস আজ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল মালামা

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল মালামা

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

আরও পড়ুন

পাগলা মসজিদের দানবাক্স সন্ধ্যা পর্যন্ত ১৪ কোটি গণনা, ভাঙতে চলেছে অতীতের সব রেকর্ড

সন্ধ্যা পর্যন্ত ১৪ কোটি গণনা, ভাঙতে চলেছে অতীতের সব রেকর্ড

মাদক ও অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

মাদক ও অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম