Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

ছবি: এআই দিয়ে পরিমার্জিত

Advertisement

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার টাকার পাশাপাশি পাওয়া গেছে এক বস্তা চিঠি ও চিরকুট। এসব চিঠির কোনোটিতে উঠে এসেছে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে দালালের প্রতারণার শিকার হওয়ার বেদনা, কোনোটিতে প্রিয় মানুষের মনে জায়গা পাওয়ার আকুতি। আবার কেউ চেয়েছেন রোগমুক্তি, কেউবা চিকন ও সুন্দরী হওয়ার বাসনা প্রকাশ করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর খুলে দেওয়া হয় পাগলা মসজিদের ১৫টি দানবাক্স। সেখান থেকে ৫১ বস্তা টাকা ছাড়াও পাওয়া যায় চিঠি, চিরকুট ও স্বর্ণালংকার। এসব আলাদা করার পর সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে টাকা গণনা। গণনা শেষ হতে রাত ১০টা বেজে যেতে পারে।

দানবাক্সে পাওয়া গেছে এক প্রেমিকের আবেগঘন চিরকুট। সেখানে তিনি লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ প্রিয় মানুষটির মনে জায়গা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে চিরকুটের শেষে লিখেছেন, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’

দানবাক্সে পাওয়া অন্য একটি চিঠিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার কথা তুলে ধরেছেন এক ব্যক্তি। প্রতারণার মাধ্যমে হারানো টাকা ফিরে পাওয়া, দোষীদের বিচার এবং নিরাপদে বিদেশ যাওয়ার আকুতি জানিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন তিনি।

চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তার ইউরোপযাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। পাশাপাশি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা চালুর প্রার্থনা জানিয়েছেন তিনি। কোনো বিদেশগামী যাতে দালালের প্রতারণার শিকার না হন, সে বিষয়েও আল্লাহর কাছে আবেদন করেছেন। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।

এ ছাড়া বড় একটি চিঠিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন এক ব্যক্তি। তার অভিযোগ, ২০ মাস বয়সি সন্তান শ্যালকের হাতে নির্যাতনের শিকার হয়েছে। স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নিয়েছেন। এ ছাড়া প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকারও আত্মসাৎ করা হয়েছে। 

ওই ব্যক্তির দাবি, শ্বশুরবাড়ির লোকজনের কারণে তার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা। এসব ঘটনার বিচার এবং হারানো সম্পদ ফিরে পাওয়ার আশায় পাগলা মসজিদে দান করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন তিনি।

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি ও চিরকুট প্রসঙ্গে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অল্প সময়ের মধ্যে মসজিদের দানবাক্স ভরে যাওয়ায় এবার আরও দুটি বাক্স স্থাপন করা হয়েছে। আগে ১৩টি দানবাক্স থাকলেও এবার রয়েছে ১৫টি।

তিনি বলেন, চিঠি ও চিরকুটের কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয়। এ ছাড়া এসব চিঠি দানবাক্সে না দেওয়ার জন্য প্রতিবারই বলা হচ্ছে। অহেতুক চিঠির কারণে টাকা গণনার কাজে ব্যাঘাত ঘটে। পাশাপাশি গণনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সময়ও নষ্ট হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

আরও পড়ুন

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম