Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

সংঘর্ষের একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Advertisement

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন আরটিভির স্থানীয় প্রতিনিধি মো. শাহজালাল (২৮)। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরাও। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। 

এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। ওই ঘটনার জের ধরে শনিবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এর প্রতিবাদে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।

একপর্যায়ে দুপুরে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তা হাতিগাড়া, পায়না, সম্ভুপুর, নতুনপাড়া ও সওদাগরপাড়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল সরকারের চেয়ে বড় হতে পারে না। সবার দাবি, এর একটি সমাধান হওয়া প্রয়োজন। পৌরসভার বাইরে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আরটিভির বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, আইনশৃঙ্খলা সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে উত্তেজিত জনতা তার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ায়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং ক্যামেরাপারসনকে মারধর করা হয়।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, উভয় পক্ষের লোকজন জমায়েত হয়েছেন। পুলিশ, এসআরবি ও ম্যাজিস্ট্রেট মাঝখানে অবস্থান করছেন। উত্তেজিত ব্যক্তিদের শান্ত করে সরানোর চেষ্টা চলছে।

বিকাল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল

মীর শাহে আলম আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল

মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, কী হয়েছে তার?

মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, কী হয়েছে তার?

আরও পড়ুন

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম