গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
Advertisement
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম
আশপাশে পানির উৎস না থাকা এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে এদিন বেলা ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে কোনাবাড়ীর একটি, গাজীপুরের তিনটি ও রাজেন্দ্রপুরের দুটি ইউনিট কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের ধোঁয়ায় অসুস্থ ৬৯ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পানির উৎস না থাকা এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

-6ac101ca28439.jpg)