Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

Advertisement

কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ দুই শীর্ষ নেতা।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের মৃত আবদুল হাই মৃধার ছেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।

ডিএমপির বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নাসির উদ্দিন মৃধা ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসছেন। বার্তা পেয়ে পুলিশ বিমানবন্দরের ভেতরের টার্মিনালে কঠোর নজরদারি বাড়ায়।

ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই বিমানবন্দর থানা-পুলিশ তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলার সত্যতা নিশ্চিত হয়ে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিমানবন্দর থানায় গ্রেফতার দুই আসামিকে শ্রীপুরে নিয়ে আসতে ইতোমধ্যে পুলিশের একটি বিশেষ টিম ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম