Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ফাইল ছবি

Advertisement

ঝিনাইদহের মহেশপুরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূ তহিরা খাতুনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বামী রবগুল হোসাইন। 

শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক রবগুল হোসাইন কোটচাদপুর ইকরা গ্রামের আজিজুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩-১৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে পার্শ্ববর্তী কোটচাদপুর উপজেলার জালালপুর গ্রামের তহিরা খাতুনকে বিয়ে করেন। এরপর থেকে আজিজুর রহমান মোবাইলের মাধ্যমে তহিরা খাতুনকে নিজের স্ত্রী বলে দাবি করে আসছিলেন। ঘটনার রাতে মাইক্রোবাসযোগে অস্ত্র হাতে অভিযুক্ত আজিজুর রহমান তাদের বাড়িতে প্রবেশ করেন। প্রথমে ডিবি পুলিশ পরিচয় দিলে রবগুলের পরিবারের সদস্য বাইরে বেরিয়ে আসে। পরে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এ সময় আজিজুরকে চিনে ফেলে ঘরের দরজা বন্ধ করে দেন তহিরা খাতুন। পরে অভিযুক্তরা লাথি মেরে দরজা খুলে জোরপূর্বক তহিরাকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যান। 

মহেশপুর থানার ওসি আজাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ৩০ জন অপহৃত

পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ৩০ জন অপহৃত

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

আরও পড়ুন

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

শিবচরের বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

কক্সবাজারে বালিয়াড়িতে কার্নিভাল তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

বিএনপি নেতা ফরাজী অপহরণ নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ১৮ কিমি. হাঁটায় দুর্বৃত্তরা

নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ১৮ কিমি. হাঁটায় দুর্বৃত্তরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম