Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি দাবি করেছেন, শনিবার (১০ অক্টোবর) সকালে তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে এ অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ধারণ করা ভিডিওতে ধ্রুব জানান, শনিবার সকাল ৭টার দিকে গুরুগ্রামে তার বাড়িতে প্রায় ২০ জন সাদাপোশাকের পুলিশ সদস্য হাজির হন। এরপর তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ধ্রুব বলেন, ‘বেডরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারছিলাম, কী ঘটছে। হঠাৎ এত মানুষ বেডরুমে কীভাবে ঢুকে পড়ল? কিছু বুঝে ওঠার আগেই তারা আক্ষরিক অর্থেই আমাকে অপহরণ করে নিয়ে যায়।’


নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন ‘অপহরণ’ বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন এই ইউটিউবার। তার দাবি, ঘটনাটি গ্রেফতার কিংবা আটক—কোনোটিই ছিল না।

ধ্রুবের ভাষায়, ‘আটক করা হতো যদি আমি কোনো বিক্ষোভে অংশ নিতাম এবং পুলিশ সেখানে আমাকে আটক করত। সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়।’


তিনি আরও বলেন, ‘গ্রেফতারের ক্ষেত্রে কোনো পুলিশ সদস্য এসে নিজের পোশাক ও পরিচয়পত্র দেখাতেন, গ্রেফতারি  পরোয়ানা দিতেন এবং কোন ধারায়, কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তা জানাতেন। এরপর থানায় যেতে বললে তিনি স্বেচ্ছায় যেতেন।’


কিন্তু তার দাবি, এসবের কিছুই করা হয়নি। কোনো পরিচয় বা গ্রেফতারের কারণ না জানিয়েই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন ধ্রুব রাঠি।

তবে তার এই অভিযোগের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ৩০ জন অপহৃত

পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ৩০ জন অপহৃত

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম