Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের ডিমোনায় পারমাণবিক স্থাপনা। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে কী পরিমাণ পারমাণবিক বোমা আছে, তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বর্তমানে বিশ্বে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, পাকিস্তান, ভারত, ইসরাইল ও উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক বোমা আছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে নিজেদের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, তা কোনো দেশই স্বীকার করতে চায় না।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে ইসরাইলের কাছে থাকা পারমাণবিক বোমা তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের কাছে আনুমানিক ৯০টি পারমাণবিক বোমা রয়েছে। পাশাপাশি দেশটির কাছে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরির মতো প্লুটোনিয়ামের মজুত রয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছর আগের মূল্যায়নের সঙ্গে ইসরাইলের পারমাণবিক অস্ত্রের বর্তমান সংখ্যার তেমন কোনো পার্থক্য নেই।

ইসরাইল কখনো প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। তবে ধারণা করা হয়, ১৯৬০-এর দশক থেকেই দেশটি পারমাণবিক বোমা তৈরি শুরু করে।


পারমাণবিক বিশেষজ্ঞদের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এখনো প্লুটোনিয়াম সংগ্রহ করছে। দেশটির মজুতের পরিমাণ ১ হাজার কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এ পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের একক-পর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডের নকশা বিবেচনায় এ হিসাব করা হয়েছে। এ ধরনের ওয়ারহেডে ৪ থেকে ৫ কিলোগ্রাম প্লুটোনিয়ামযুক্ত বুস্টেড পিট ব্যবহার করা হয়।

ইসরাইলের পারমাণবিক অস্ত্রভান্ডার কতটা উন্নত, তা মূল্যায়ন করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাত্ত্বিকভাবে দেশটি একাধিক পর্যায়ের থার্মোনিউক্লিয়ার অস্ত্র বা হাইড্রোজেন বোমা তৈরি করে থাকতে পারে। তবে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ধারণা, ইসরাইলের অস্ত্রভান্ডারে মূলত একক-পর্যায়ের বুস্টেড ফিশন অস্ত্র রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য অনেক দেশের মতো ইসরাইলও প্লুটোনিয়ামের মজুত কৌশলগত রিজার্ভ হিসেবে ব্যবহার করে। তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণে এসব উপাদান ব্যবহারের পরিকল্পনা দেশটির নেই।

ডিমোনা পারমাণবিক চুল্লিতে চলমান কার্যক্রম পর্যালোচনা করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, সেখানে এখনো পারমাণবিক ওয়ারহেড তৈরি হচ্ছে। তবে এসব ওয়ারহেড তৈরি করা হচ্ছে ইসরাইলের বিদ্যমান অস্ত্রভান্ডারের মজুত পুনরায় পূরণ করার জন্য, সম্প্রসারণের জন্য নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিমোনা চুল্লিটির নকশা অনুযায়ী কার্যকর থাকার মেয়াদ প্রায় শেষের দিকে। ২০২১ সালে তোলা স্যাটেলাইট চিত্রে ওই এলাকায় কয়েক দশকের মধ্যে অন্যতম বড় নির্মাণকাজের চিত্র দেখা গিয়েছিল।

এ ছাড়া ২০২৬ সালের স্যাটেলাইট চিত্রে বিদ্যমান চুল্লির মতো ব্যাসের একটি নতুন বৃত্তাকার স্থাপনা নির্মাণের চিত্র পাওয়া গেছে। তবে এই নির্মাণকাজের সঙ্গে পারমাণবিক চুল্লির কোনো সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটি অন্য কোনো ধরনের স্থাপনা, যেমন সংরক্ষণ ট্যাংকও হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য নয়। এ কারণে রপ্তানি নিয়ন্ত্রণের বিধিনিষেধের মধ্যে নতুন চুল্লি প্রতিস্থাপন করা দেশটির জন্য কঠিন হতে পারে। ফলে বিকল্প বাণিজ্যপথের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হতে পারে।

ইসরাইল দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র নিয়ে অস্পষ্ট নীতি বজায় রেখেছে। অর্থাৎ দেশটি কখনো পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করে না, আবার তা অস্বীকারও করে না। সূত্র: টাইমস অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

মেদভেদেভের হুঁশিয়ারি ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

আরও পড়ুন

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম