Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় এখনো ওয়ারহেড তৈরি হচ্ছে। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা। তাদের হিসাব অনুযায়ী, দেশটির হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। শুধু তা-ই নয়, মজুত প্লুটোনিয়াম দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও রয়েছে।

গত ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, পাঁচ বছর আগের হিসাবের তুলনায় ইসরাইলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। তবে দেশটি এখনো প্লুটোনিয়াম সংগ্রহ করছে। বর্তমানে তাদের কাছে সর্বোচ্চ ১ হাজার কেজি প্লুটোনিয়াম মজুত থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, প্রতি পারমাণবিক ওয়ারহেড তৈরিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হলে এই মজুত দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি বোমা তৈরি করা সম্ভব। তবে এই মজুত ব্যবহার করে অবিলম্বে অস্ত্রভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা ইসরাইলের নেই।

দখলদার দেশটির পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন বলে জানিয়েছেন গবেষকেরা। দেশটি হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে কিনা, সে বিষয়টিও স্পষ্ট নয়। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণে তাদের ধারণা, ইসরাইলের অস্ত্রভাণ্ডারে মূলত এক ধাপের বুস্টেড ফিশন অস্ত্র রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় এখনো ওয়ারহেড তৈরি হচ্ছে। তবে নতুন করে অস্ত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করতেই এসব তৈরি করা হচ্ছে।

এদিকে ডিমোনা পারমাণবিক চুল্লিটি নকশা অনুযায়ী কার্যকর থাকার মেয়াদের শেষ পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালের স্যাটেলাইট ছবিতে সেখানে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় নির্মাণকাজের চিত্র দেখা যায়। ২০২৬ সালের ছবিতেও চুল্লিটির কাছাকাছি ব্যাসের একটি নতুন বৃত্তাকার স্থাপনা নির্মাণের চিত্র পাওয়া গেছে। তবে সেটি পারমাণবিক চুল্লি কি না, তা নিশ্চিত নয়।

প্রসঙ্গত, ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিরও সদস্য নয়। কয়েক দশক ধরে ইসরাইলের অবস্থান, মধ্যপ্রাচ্যে তারাই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

তবে ২০২৩ সালের নভেম্বরে দেশটির কট্টর ডানপন্থী মন্ত্রী আমিচাই এলিয়াহু গাজায় পারমাণবিক বোমা ব্যবহারের আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দেন। এ ছাড়া ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধের সময় মিসর ও সিরিয়ার আকস্মিক হামলার পর ইসরাইলের জ্যেষ্ঠ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

নেতানিয়াহুর ২ চেষ্টা ব্যর্থ, সুগম হচ্ছে আইজেনকোটের পথ

নেতানিয়াহুর ২ চেষ্টা ব্যর্থ, সুগম হচ্ছে আইজেনকোটের পথ

আরও পড়ুন

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম