Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নেতা খালেদ আবু নাদাকে হত্যার দাবি করেছে ইসরাইল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ বলেন, হামাসের বিভিন্ন পর্যায়ের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক হামলার অংশ এই অভিযান। হামাসের কোনো নেতা বা সদস্যই ইসরাইলি বাহিনীর হামলা থেকে রেহাই পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক মাসে ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৮০ জন হামাস সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির প্রত্যেক সদস্যকে লক্ষ্যবস্তু করা এবং তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনার অভিযান অব্যাহত থাকবে।


ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, হামলায় নিহত ব্যক্তি নিরীহ কেউ ছিলেন না; বরং তিনি একটি হুমকি ছিলেন, যা প্রতিহত করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তাকে হত্যা ইসরাইলের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের কৌশলে নতুন মোড় আনতে পারে। এর মাধ্যমে গাজায় হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করছে ইসরাইল।

প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রায় ৩০ শতাংশ এলাকায় হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। সংগঠনটি শুধু সামরিক তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ নয়; স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, জ্বালানি, শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন নাগরিক সেবাও পরিচালনা করে। এসব খাতের দায়িত্বে থাকা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে হামাসের শাসনব্যবস্থাকে দুর্বল করতে চাইছে ইসরাইল।

এদিকে চলতি সপ্তাহে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দুই শীর্ষ কর্মকর্তাকেও হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী।

গত বুধবার গাজা সিটিতে নিজ বাড়িতে ইসরাইলি হামলায় হামাসের উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ মাজেদ আবু আল-ওফ নিহত হন। ওই হামলায় তার স্ত্রী ও সন্তানরাও নিহত হয়েছেন বলে ইসরাইলি সামরিক সূত্র জানিয়েছে।

এর এক দিন আগে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান নাঈম আবু নাহেলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু ও কাৎজ।

এর আগে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ হাসান আবু ইউনিস নিহত হওয়ার খবর জানিয়েছিল ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি বাহিনীর দাবি, নাঈম আবু নাহেল হামাসের এমন একটি অভ্যন্তরীণ গোষ্ঠীর সদস্য ছিলেন, যারা ইসরাইলি সেনাসদস্য অরন শাউলের মরদেহের অবস্থান সম্পর্কে জানতেন। ২০১৪ সাল থেকে হামাসের হাতে থাকা ওই সেনাসদস্যের মরদেহ ২০২৫ সালের জানুয়ারিতে উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

আরও পড়ুন

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম