Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে। কংগ্রেস ১২৬টি আসনে লড়ার প্রস্তাব দিলেও তাদের মাত্র ২৬টি আসন ছাড়তে চায় সমাজবাদী পার্টি। এমন প্রস্তাবে ক্ষুব্ধ কংগ্রেস নেতারা বলছেন, তারা কারও কাছে ভিক্ষা চাইছেন না। এর মধ্যেই আলোচনা শেষ হওয়ার আগেই পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে অখিলেশ যাদবের দল।

বুধবার (২৫ নভেম্বর) এ বিরোধের প্রসঙ্গ তুলে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘রাধে রাধে, তো সবে শুরু। এসপির জন্য রাম নাম সত্যের সময় এগিয়ে আসছে।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আসন ভাগাভাগি নিয়ে সোমবার ও মঙ্গলবার দিল্লিতে দুই দলের নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১২৬টিতে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এসপির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব জানান, তারা কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি। আগের নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।


সমাজবাদী পার্টির এমন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা রাজেন্দ্রপাল গৌতম জানিয়েছেন, তাদের দল ১০০টির কম আসনে লড়তে প্রস্তুত নয়। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ আরও স্পষ্ট করে বলেছেন, ‘আমরা ভিক্ষা চাইছি না।’

বিশেষ করে সমাজবাদী পার্টির ঘোষিত পাঁচ প্রার্থীর মধ্যে দুটি আসন ইমরান মাসুদের লোকসভা কেন্দ্র সহারানপুরের অন্তর্ভুক্ত। মঙ্গলবার ঘোষিত তালিকায় বেহট আসনে উমর আলি খান, সহারানপুর দেহাতে আশু মালিক, কাইরানায় নাহিদ হাসান, আমরোহায় মাহবুব আলি এবং ললিতপুরে জ্যোতি লোধিকে প্রার্থী করেছে এসপি।


ইমরান মাসুদ বলেন, আলোচনা চলার মধ্যে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হলে আসন সমঝোতার বৈঠকের কোনো অর্থ থাকে না। তার অভিযোগ, বিজেপিবিরোধী রাজনীতিতে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দুই দলের বিরোধের সুযোগ নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ। তার অভিযোগ, দল দুটি রামভক্তদের অনুভূতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। পরিবারকেন্দ্রিক রাজনীতির বাইরে তাদের কোনো চিন্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

অখিলেশ যাদবের অযোধ্যা সফরের পরিকল্পনা নিয়েও কটাক্ষ করেন যোগী। তার ভাষায়, যারা দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে, শেষ পর্যন্ত তারা ডুবে যায়। এ ছাড়া নব্বইয়ের দশকে মুলায়ম সিং যাদবের মুখ্যমন্ত্রিত্বের সময় রামভক্তদের ওপর গুলি চালানোর প্রসঙ্গ তুলে এসপিকে হিন্দুদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

আসন ভাগাভাগির হিসাব নিয়েও দুই দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে ভিত্তি করে বেশি আসন চাইছে। অন্যদিকে সমাজবাদী পার্টি ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এবং প্রার্থীদের জয়ের সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিতে চায়।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে ৩৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটিতে জয় পেয়েছিল কংগ্রেস। অন্যদিকে জোটসঙ্গীদের নিয়ে ৩৪৭টি আসনে লড়ে ১১১টিতে জয় পায় সমাজবাদী পার্টি। এর আগে ২০১৭ সালের নির্বাচনে এসপির সঙ্গে জোট করে ১০৫টি আসনে লড়েও মাত্র সাতটিতে জিতেছিল কংগ্রেস।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুই দলের জোট ভালো ফল করে। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬২টিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৭টিতে জয় পায় এসপি। কংগ্রেস ১৭টি আসনে লড়ে জয় পায় ছয়টিতে। ওই ফলাফলকে সামনে রেখেই এবার আসন ভাগাভাগিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে কংগ্রেস।

অন্যদিকে উত্তরপ্রদেশের ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে অন্তত ৩৫০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে অখিলেশের দল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসন সমঝোতা নিয়ে দুই দলের পরবর্তী বৈঠক ২৭ নভেম্বর হওয়ার কথা রয়েছে। তার আগেই পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করায় জোটের ভেতরের বিরোধ আরও জোরালো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার বার্তা শমীকের

বাংলাদেশ নিয়ে সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার বার্তা শমীকের

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

আরও পড়ুন

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

হামাসের আরেক র্শীষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের আরেক র্শীষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম