Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্যের হদিস মেলে না, অথচ একজন সাধারণ নাগরিকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে ছড়িয়ে পড়ছে—ভারতের প্রশাসনিক স্বচ্ছতা ও নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে এমন প্রশ্ন তুলেই নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 

দলটির অন্যতম আহ্বায়ক সৌরভ দাসের পাসপোর্ট নিয়ে বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জানা গেছে, জন্মস্থানসংক্রান্ত তথ্যের ব্যাখ্যা চেয়ে সৌরভ দাসকে সাত দিনের সময় দিয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর। সন্তোষজনক জবাব না দেওয়া পর্যন্ত তাকে পাসপোর্ট ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সৌরভকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, পাসপোর্টের আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। আবেদনে কোনো অসংগতি কিংবা তথ্য গোপনের বিষয় সামনে এলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।


এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অভিজিৎ দীপকে। তার অভিযোগ, প্রশাসনের ভেতর থেকেই সৌরভের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। পরে বিজেপির একাধিক সমর্থক সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

একজন সাধারণ নাগরিকের পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথির ব্যক্তিগত তথ্য কীভাবে প্রকাশ্যে চলে আসে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনে দীপকে বলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রীর ডিগ্রির তথ্যের খোঁজ মেলে না, অথচ সাধারণ নাগরিকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে ছড়িয়ে পড়ছে। তার মতে, এ ঘটনা ভারতের প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

সৌরভ দাসের অভিযোগ, সোমবার গভীর রাতে লন্ডনগামী উড়োজাহাজ ধরতে দিল্লি বিমানবন্দরে যাওয়ার পর তাকে আটকে দেওয়া হয়। এ সময় অভিবাসন দফতরের কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট চিহ্নিত করা হয়েছে।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের আয়োজনে একটি আলোচনা সভায় ককরোচ আন্দোলন নিয়ে বক্তব্য দিতে বিদেশে যাওয়ার কথা ছিল তার।

সৌরভ আরও দাবি করেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকেও বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। বিদেশযাত্রায় বাধা দেওয়ার জন্য মোদি সরকারকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিজিৎ দীপকের অভিযোগ, অক্সফোর্ডে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পাওয়ার ঘটনায় ক্ষমতার শীর্ষ পর্যায়ের কেউ ঈর্ষান্বিত হয়ে থাকতে পারেন। তবে  এসব বাধা তার আন্দোলন কিংবা ভবিষ্যতে বিদেশ সফরের পরিকল্পনা থামাতে পারবে না বলে জানিয়েছেন সৌরভ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

মুসলিমদের কোটা দিতে চায় বিরোধীরা, চটলেন মোদি

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

আরও পড়ুন

মেদভেদেভের হুঁশিয়ারি ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম