Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

Advertisement

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্বামীকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। স্বামীর প্রায় ৮ কোটি ১৪ লাখ টাকার ভ্রমণ ব্যবসা এবং ২ কোটি ৭১ লাখ টাকার জীবনবিমার অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি খাবারের সঙ্গে সিসা মেশাতেন বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ১০ কোটি ৮৫ লাখ টাকার সম্পদের লোভে এ ষড়যন্ত্র করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত রেণু ভাটনগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ নভেম্বর ইন্দিরাপুরম থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাজিয়াবাদের বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর একটি ভ্রমণ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। বেশ কিছুদিন ধরে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। শুধু তিনি নন, তার ছেলে ও ভাতিজাও একই ধরনের অজ্ঞাত অসুস্থতায় ভুগছিলেন।

পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার অবনতি নিয়ে সন্দেহ তৈরি হলে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করান সুশীল। পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে। এরপরই পরিবারের খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর সন্দেহ করেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুশীল। অভিযোগে স্ত্রী রেণু এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তাকে, তার ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রেণু জানান, তার স্বামীর ভ্রমণ ব্যবসার মূল্য প্রায় ৫ থেকে ৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৮ লাখ থেকে ৮ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া স্বামীর ২ কোটি রুপির একটি জীবনবিমা রয়েছে, যার একমাত্র নমিনি তিনি। বাংলাদেশি মুদ্রায় বিমার পরিমাণ প্রায় ২ কোটি ৭১ লাখ টাকা।

পুলিশের দাবি, স্বামীর মৃত্যু হলে ব্যবসা ও বিমার অর্থ নিজের নিয়ন্ত্রণে আসবে— এমন লোভ থেকেই খাবারের সঙ্গে সিসা মেশানো শুরু করেন রেণু।

এদিকে, এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত এখনো চলছে।


সূত্র: এনডিটিভি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার বার্তা শমীকের

বাংলাদেশ নিয়ে সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার বার্তা শমীকের

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপকে

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

আরও পড়ুন

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম