Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

ছবি: সংগৃহীত

Advertisement

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আশ্রয়কেন্দ্রে থাকা ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ ও ৬৩ বছর বয়সি এক নারী নতুন করে সংসার শুরু করেছেন। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে হিন্দু রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে বৃদ্ধাশ্রমের বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

বর কানহাইয়া লাল এবং কনে সাবিনা। বিলাসপুরের ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরাসহ প্রচলিত বিভিন্ন আচার পালন করা হয়।

ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং বিয়ের উপহার দেন।

মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় কানহাইয়া লাল ও সাবিনা হলুদ পোশাক পরেছিলেন। তারা হিমাচলি লোকগানের তালে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দা ও সংগঠনের সদস্যরাও বিয়ের আয়োজনে অংশ নেন। তারা নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কিরণ ভাদানা বলেন, এই বিয়ে সমাজের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি ‘আপনা ঘর’ কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে বলেন, বয়স যা-ই হোক, পরিপূর্ণ ও আনন্দময় জীবনযাপনের অধিকার সবার রয়েছে।

তিনি আরও বলেন, বয়স বেড়ে যাওয়া মানেই জীবন উপভোগ করা কিংবা একজন সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা থেকে সরে আসা নয়।

একাকিত্ব থেকে নতুন সঙ্গ

এই বিয়ের পেছনের গল্পও বেশ হৃদয়স্পর্শী। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসালের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে সংগঠনের কর্মীরা একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করেন। একসময় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে স্ত্রীর মৃত্যুর পর নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দিলে গুহায় আশ্রয় নিতে বাধ্য হন।

কানহাইয়া লালের বাড়ি হিমাচল প্রদেশের মান্ডি জেলার জানজেহলি এলাকার থুনাগ গ্রামে। উদ্ধারের পর তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। এরপর থেকে সেখানেই বসবাস করছিলেন তিনি।

অন্যদিকে, সাবিনার আদি বাড়ি কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে চলে যান। সংগঠনটির তথ্য অনুযায়ী, তাকে প্রথমে রাজ্যের রাজধানী সিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের একটি বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।

একই প্রতিষ্ঠানে বসবাসের সময় কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।

প্রকাশ চাঁদ বানসাল বলেন, দুজনই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং নতুন করে জীবন গড়তে সহায়তা করা সমাজের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সোলানে নতুন ঠিকানা

বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ে একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানেই একসঙ্গে দাম্পত্য জীবন শুরু করবেন তারা।

বিয়ের অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বানসাল, ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বানসালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৃদ্ধাশ্রমটি প্রবীণদের আশ্রয় ও সেবা দিয়ে থাকে। দয়োলিতে অবস্থিত প্রতিষ্ঠানটির শাখায় ২৫ জন বাসিন্দার থাকার ব্যবস্থা রয়েছে।

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও একাকিত্ব পেরিয়ে কানহাইয়া লাল ও সাবিনার জীবনে এই বিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে। একে অপরের মধ্যে তারা খুঁজে পেয়েছেন জীবনসঙ্গী এবং আপন ঠিকানা।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অল্প বয়সে বিয়ের আগে যেসব বিষয় মাথায় রাখতে হবে

অল্প বয়সে বিয়ের আগে যেসব বিষয় মাথায় রাখতে হবে

মোহরানা বাবদ পাওয়া জমি কি ওয়ারিশদের মধ্যে বণ্টন হবে?

মোহরানা বাবদ পাওয়া জমি কি ওয়ারিশদের মধ্যে বণ্টন হবে?

রাগের মাথায় ‘ব্রেকআপ’ বললে কি সত্যিই সংসার ভেঙে যাবে?

রাগের মাথায় ‘ব্রেকআপ’ বললে কি সত্যিই সংসার ভেঙে যাবে?

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

আরও পড়ুন

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম