Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

Advertisement

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও শিশু বিশেষজ্ঞ ডা. অঞ্জলি টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার বরাবরই নিজের ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন। 

মুম্বাইয়ে জন্ম নেওয়া সারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি, তিনি শচীন টেন্ডুলকfর ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে প্রেম ভাঙার পর সম্প্রতি গুঞ্জন রটে, অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সারা টেন্ডুলকার। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টিকে গুজব বলে রীতিমতো উড়িয়ে দিয়েছেন। 

সামাজিক মাধ্যমে মাঝেমধ্যে নিজের জীবনের টুকরো ঝলক ভাগ করে নেন সারা। সম্প্রতি বিয়ে নিয়ে গুঞ্জন শুরুর পর এবার ‘ভোগ ইন্ডিয়া’-র সঙ্গে তার আগের এক আলাপচারিতায় ভালোবাসা, সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা নতুন করে আলোচনায় এসেছে। সেখানে বিষয়গুলো নিয়ে মন খুলে কথা বলেছিলেন সারা। 

ওই সাক্ষাৎকারে তিনি জেন-জি প্রজন্মের কমিটমেন্ট বা অঙ্গীকারের ধরন এবং ঠিক মনে না হলে সম্পর্ক থেকে সরে দাঁড়ানোকে কেন ইতিবাচক মনে করেন, তা নিয়ে কথা বলেন।

ভাই অর্জুনের সঙ্গে সানিয়া চান্ধোকের বিয়ের প্রসঙ্গ টেনে সারা বলেন, ‘আমার মনে হয় এটি আমার জন্য দারুণ এক মহড়ার মতো ছিল। এখন আমি বুঝি আমার কী চাই আর কী চাই না।’ 

সময়ের সঙ্গে নিজের স্বপ্নময় বিয়ের ধারণা কীভাবে বদলে গেছে, তাও জানান তিনি। একসময় জাঁকজমকপূর্ণ আয়োজনের স্বপ্ন দেখলেও এবং প্যাস্টেল রঙের কনে সাজবেন বলে নিশ্চিত থাকলেও, এখন তিনি ছোট পরিসরের বিয়ে পছন্দ করেন। পাশাপাশি ভাবছেন ঐতিহ্যবাহী লাল রঙের কনে সাজার কথাও। মজার ছলে তিনি যোগ করেন, ‘আমি তুলা রাশির জাতক, খুবই দ্বিধাগ্রস্ত। কে জানে, হয়তো সবুজ রঙও বেছে নিতে পারি!’ 

সম্পর্ক ও বিয়ে নিয়ে জেন-জি ভাবনা

সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে জেন-জি প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের মতামত তুলে ধরেন সারা। তার মতে, এই প্রজন্ম কমিটমেন্টকে গুরুত্বের সঙ্গে নেয়, তবে কোনো সম্পর্ক ঠিক মনে না হলে তা থেকে সরে আসার বিষয়েও অনেক বেশি প্রস্তুত।

শচীনকন্যা বলেন, ‘আমি দেখেছি অনেকেই বাগদান সেরে ফেলেন, কিন্তু বিয়ের আগে গিয়ে সঙ্গী বা তার পরিবারের আসল রূপ বুঝতে পেরে ভাবেন, ‘‘আমি আর পারছি না’’। ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে জেনেও বড় কোনো যাত্রায় নামার চেয়ে মাঝপথে সরে আসাই ভালো। বিয়ের আগেই সরে দাঁড়ানোকে আমি দারুণ একটি পদক্ষেপ মনে করি।’ 

তিনি আরও যোগ করেন, ‘আগের প্রজন্মগুলো নিজেদের পক্ষে দাঁড়াতে বেশি ভয় পেত, অন্যদিকে জেন-জি প্রজন্ম কোনো বিষয় খারাপ দিকে যাচ্ছে আঁচ করতে পারলে সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাহসী থাকে।’

সোলমেট মানে শুধুই রোমান্স নয়

‘সোলমেট’ ধারণাটি তার কাছে কী অর্থ বহন করে? রোমান্টিক সোলমেটের অস্তিত্বে বিশ্বাস করার ইচ্ছা থাকলেও শব্দটিকে কেবল প্রেম বা রোমান্টিক সম্পর্কের গণ্ডিতে আটকে রাখা উচিত নয় বলে তিনি মনে করেন। 

তিন ও পাঁচ বছর বয়স থেকে যাদের চেনেন, সেই ঘনিষ্ঠ বন্ধুদেরই নিজের আসল সোলমেট মানেন সারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোমান্টিক সোলমেট আছে বলে বিশ্বাস করতে ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধুরাই শতভাগ আমার সোলমেট।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শচীনকন্যা সারার সঙ্গে সানি দেওলের ছেলে রাজবীরের বিয়ের গুঞ্জন, যা জানা গেল

শচীনকন্যা সারার সঙ্গে সানি দেওলের ছেলে রাজবীরের বিয়ের গুঞ্জন, যা জানা গেল

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভাঙলেন বর

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভাঙলেন বর

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

প্রেমে ব্যর্থ বা অতীতের হতাশায় বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

প্রেমে ব্যর্থ বা অতীতের হতাশায় বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

আরও পড়ুন

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই ভালো’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমি

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমি

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম