Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

সংগৃহীত ছবি

Advertisement

ভারতের কিংবদন্তি সরোদিয়া ওস্তাদ আমজাদ আলী খানের স্ত্রী শুভলক্ষ্মী বরুয়া সম্প্রতি তাদের ভিনধর্মের বিয়ে ও শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

আসামের হিন্দু পরিবারে বেড়ে ওঠা শুভলক্ষ্মী মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি রক্ষণশীল মুসলিম পরিবারে বিয়ের পর শুরুর দিকের চ্যালেঞ্জ ও নিজের সোজাসাপ্টা স্বভাবের কারণে কীভাবে সবার মন জয় করে নিয়েছিলেন, এক সাক্ষাৎকারে সেই গল্পই শোনান। 

‘স্ক্রিন’-কে দেওয়া ওই সাক্ষাৎকারে শুভলক্ষ্মী জানান, বিয়ের পর দুই পরিবারের সাংস্কৃতিক পার্থক্যের কারণে নতুন পরিবেশে মানিয়ে নিতে তার কিছুটা সময় লেগেছিল। 

তার ভাষায়, ‘আমজাদ সারা বিশ্ব ঘুরে দেখেছেন এবং নানা ধরনের মানুষের সঙ্গে মিশেছেন বলে তার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন, কিন্তু শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা ততটা বাইরের জগতের সংস্পর্শে ছিলেন না। তাই একজন হিন্দু স্ত্রীকে মেনে নিতে তাদের কিছুটা সময় লেগেছিল।’ 

তবে সেই সময়টা কীভাবে নিজের অনুকূলে এনেছেন সে প্রসঙ্গে নিজের স্বভাবের কথা তুলে ধরে শুভলক্ষ্মী জানান, তার মনে হয় নিজের সোজাসাপ্টা স্বভাবের কারণেই তিনি শেষ পর্যন্ত কঠিন সময় উতরে গেছেন। 

আমজাদের বড় ভাই নিজের বড় ভাইয়ের মতো ছিলেন উল্লেখ করে শুভলক্ষ্মী মজার ছলে বলেন, ‘আমি সবাইকে বেশ শাসনে রাখতাম। আমজাদের বড় ভাই আমার নিজের বড় ভাইয়ের মতো ছিলেন। সবাই আমার কথা শুনত এবং শ্বশুরবাড়িতে আমি বেশ আদর পেয়েছি। আমার মনে হয় আমিই জিতেছি।’ 

উল্লেখ্য, ভিনধর্মের এই বিয়ে এবং ৫০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের শুরুটা হয়েছিল ১৯৭৫ সালে, একটি সংগীত উৎসবে। শুভলক্ষ্মীর ভরতনাট্যম পরিবেশনা দেখেই আমজাদ আলী খান তার প্রতি আকৃষ্ট হন। ওই সময় আমজাদ জীবনের এক কঠিন অধ্যায় পার করছিলেন—মদ্যপানে আসক্তি ও প্রথম বিয়ে ভেঙে যাওয়ার মতো সংকটে তার মানসিক অবস্থা ভালো ছিল না। তখন তার জীবনের লক্ষ্যই ছিল কেবল থিতু হওয়া। 

সেই সময়টায় শুভলক্ষ্মীকে প্রথম দেখেই আমজাদ আলী খানের মনে হয়েছিল, তিনি যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছেন।

ওই সময়ে পুট্টাপার্থির আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেন আমজাদ। তার ভাষ্য অনুযায়ী, বিয়ের আগেই সত্য সাই বাবা তার মনের কথা বুঝতে পেরে বলেছিলেন, ‘আসামের ওই মেয়েটি ভালো।’ তাই নিজের ইচ্ছা এবং সত্য সাই বাবার নির্দেশ মোতাবেক ভিনধর্মের শুভলক্ষ্মীকে বিয়ের সিদ্ধান্ত নেন আমজাদ আলী খান। 

অন্যদিকে শুভলক্ষ্মী জানান, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে বিয়ে করার কথা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি আমজাদের সংগীতের বড় ভক্ত ছিলেন এবং তার উপস্থাপনা ও পরিমিতিবোধকে খুব পছন্দ করতেন। 

সৃষ্টিকর্তার কৃপায় ৫০ বছরের সংসার পূর্ণ করার কথা জানিয়ে শুভলক্ষ্মী বলেন, তাদের মূল বন্ধনই ছিল সংগীত। 

আমজাদ আলী ও তার পরিবারের জীবনে স্ত্রীর গুরুত্ব কতটুকু সেটা তুলে ধরে এই সংগীতশিল্পী বলেন, তাদের সম্পর্ক প্রথম দেখায় প্রেম নয়, বরং ধীরে ধীরে গড়ে উঠেছে। আজ তার জীবন শুভলক্ষ্মীকে ছাড়া অসম্পূর্ণ; তার ও ছেলেদের জীবনে স্ত্রীর অবদান অপরিসীম। এমনকি সংসার সামলানোর পাশাপাশি তাদের সব কুর্তার নকশাও শুভলক্ষ্মী নিজেই করেন এবং কখনো কোনো ডিজাইনারের কাছে যেতে হয়নি বলেও জানান তিনি। 

বিয়ের পর কীভাবে জীবনে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরে এসেছে, সে কথাও জানান আমজাদ। আগের কঠিন দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, সময়টা খুব কঠিন ছিল, তবে যা ঘটেছে তা নিয়তিতে লেখাই ছিল। 

সঠিক জীবনসঙ্গী পাওয়া ও একে অপরকে বোঝার গুরুত্ব তুলে ধরে আমজাদ বলেন, শুভলক্ষ্মীর সঙ্গে পরিচয়ের পর তিনি ভালোভাবে কাজ শুরু করেন এবং জীবনে হারানো শৃঙ্খলা ফিরে পান। নানা প্রতিকূলতার মাঝেও সংগীতের মতোই পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে স্ত্রী তাকে সাহায্য করেছেন এবং সেখান থেকেই এই কিংবদন্তির নতুন জীবন শুরু হয়। 

অন্যদিকে স্বামীকে সমর্থন জোগানো প্রসঙ্গে শুভলক্ষ্মী বলেন, আমজাদ স্বভাবগতভাবে খুব নরম মনের মানুষ, আর তিনি ঠিক তার উলটো—খুবই সোজাসাপ্টা। স্বামীর জীবনে কোনো কিছু ভুল হোক, তা তিনি মেনে নিতে পারতেন না; তাই সংগীত ও ব্যক্তিগত—উভয় দিক থেকেই তার প্রার্থনা ও পাশে থাকা আমজাদের মানসিক জোর বাড়াতে সাহায্য করেছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

দিল্লির এফওয়ান ট্র্যাকে শাহরুখের অ্যাকশন

দিল্লির এফওয়ান ট্র্যাকে শাহরুখের অ্যাকশন

ফের উপস্থাপনায় তাহসান

ফের উপস্থাপনায় তাহসান

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

পিউ রিসার্চের প্রতিবেদন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

আরও পড়ুন

কীর্তি সুরেশের অস্বস্তি

কীর্তি সুরেশের অস্বস্তি

যেভাবে নয়নতারার উত্তরণ

যেভাবে নয়নতারার উত্তরণ

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেতা তমাল মাহবুব আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম