Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বিয়ে না করেই বাড়ি ফিরে যাচ্ছেন বর তাওফিকুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড়, উপস্থিত কাজিও। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বিয়ে না করেই বাড়ি ফেরেন বর।

স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমানের ভাষ্য, বুধবার বিকাল ৩টার দিকে তারা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও তখন উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। তিনি নিজেও বরের পাশে বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমান বলেন, ‘মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়—এমনটি শুনেছি। তবে এ ঘটনার সত্যতা তিনি নিজে নিশ্চিত হতে পারেননি বলেও জানান।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

আরও পড়ুন

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম