Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

Icon

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ এএম

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

Advertisement

বাগেরহাটের ফকিরহাটে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

এ ঘটনার ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মোটরসাইকেলে আসা দুই যুবককে পেট্রল বোমা নিক্ষেপ করতে দেখা যায়। হামলা করেই যুবকদ্বয় পালিয়ে যায়।  আমির হামজা সাথিলের বাড়ি উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার সময় বাড়িতে তার চাচা ও তাদের পরিবারের লোকজন ছিলেন। পেট্রল বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নাশকতা করেছে তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।  বিষয়টি আইনী প্রক্রিয়া চলমান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

ফতুল্লায় জামিন পেয়ে বাদীর বাড়িতে কৃষক দল নেতার লুটপাট হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম