Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

দিল্লির এফওয়ান ট্র্যাকে শাহরুখের অ্যাকশন

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমায় থাকছে দুর্দান্ত অ্যাকশন দৃশ্য। সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দের তত্ত্বাবধানে দিল্লির একটি ফর্মুলা ওয়ান (এফ১) রেসিং ট্র্যাকে শুরু হয়েছে তিন দিনের বিশেষ শুটিং। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সিনেমার গুরুত্বপূর্ণ এই অ্যাকশন দৃশ্যের জন্য পুরো এফওয়ান সার্কিট তিন দিনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। দৃশ্যটির পরিকল্পনা ও মহড়ায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দ ও তার আন্তর্জাতিক অ্যাকশন টিম। দৃশ্যের বিস্তারিত অবশ্য গোপন রাখা হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, এটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। নভেম্বরের শেষ নাগাদ সিনেমার শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ২৩ নভেম্বরের পর প্রকাশ পেতে পারে নতুন গান ও ট্রেলার। গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ ও মামতা আনন্দ প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও রানি মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে ‘কিং’-এর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

দিল্লির এফওয়ান ট্র্যাকে শাহরুখের অ্যাকশন

দিল্লির এফওয়ান ট্র্যাকে শাহরুখের অ্যাকশন

ফের উপস্থাপনায় তাহসান

ফের উপস্থাপনায় তাহসান

সিনেমার গানই শাকিলা সাকির প্রথম পছন্দ

সিনেমার গানই শাকিলা সাকির প্রথম পছন্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম