ফের উপস্থাপনায় তাহসান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গান ও অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিলেও উপস্থাপনায় এখনো সরব তাহসান রহমান খান। শুরু হয়েছে তার সঞ্চালিত গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় মৌসুমের নিবন্ধন। এর আগে অনুষ্ঠানটির দুটি মৌসুম সঞ্চালনা করেছেন তিনি। তাহসান বলেন, ‘সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে।’ তিনি জানান, পরিবারগুলো এবার নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের সুযোগ পাবে। কোন পরিবার সেরা হয়ে বিজয়ীর মুকুট জেতে, তা দেখতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। জানা গেছে, এবার সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালে উঠবে। বাকি জায়গার জন্য লড়বে দ্বিতীয় ও তৃতীয় হওয়া দুটি পরিবার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার।
