সিনেমার গানই শাকিলা সাকির প্রথম পছন্দ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রজন্মের শিল্পী শাকিলা সাকি। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় ‘তুমি ছুঁয়ে দিলে এমন আমি উড়বো আজীবন’ শিরোনামের গানটি দিয়ে তিনি বেশ পরিচিতি পান। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান। এরপর ‘পাগল তোর জন্যরে’ সিনেমায় ‘পাগল তোর জন্যরে’ গানের সেড ভার্সনও গেয়েছেন তিনি। ‘ময়ূরাক্ষী’ সিনেমায় টাইটেল সং ‘পীরিতের বাজার’ও তার কণ্ঠে ধারণ করা। সিনেমার গানেই তিনি পরিচিতি পেয়েছেন বেশ। অবশ্য তার প্রথম মৌলিক গানের অ্যালবাম প্রকাশ হয় জি-রিজ থেকে, ‘শাকিলা সাকি ভলিউম ওয়ান’ শিরোনামে। এ ছাড়া তার কণ্ঠে ‘আমার আমি কে’, ‘গোধূলি বেলায়’ একক অডিও-ভিডিও গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে সাকির প্রথম পছন্দ সিনেমায় গাওয়া। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। সাকি বলেন, ‘সিনেমার গান আমার বেশ ভালো লাগে। এ মাধ্যমে নিয়মিত হতে চাই। তা ছাড়া আজীবন গান গেয়ে যেতে চাই। এ সময় এসে অনুভব হলো যে কিছু খুব ভালো গান করা প্রয়োজন, যে গানগুলো আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরও যেন মানুষ মনে রাখেন। আশা করছি কাক্সিক্ষত পথে আমি এগিয়ে যেতে পারব।’
