সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ফের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা।
জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি ভারতের মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন।
তবে অন্য অনেকের মতো তাকেও আটক করে পুলিশ। গুরুগ্রামের সেক্টর ৫৬-তে তার বাসা থেকে তাকে আটক করা হয়। অন্যদের অধিকাংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে আটক রাখা হয়েছিল।
অন্যদিকে, দিল্লিতে পৌঁছানোর পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে দিল্লি পুলিশ।
ধ্রুব রাঠিকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
পুলিশ আরও জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা (শান্তি বজায় রাখার জন্য মুচলেকা) এবং ১৭০ ধারায় (আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে গ্রেফতার) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


