Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানি তারকাদের অভিনীত সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সিরিজটি ভারতে প্রচার না করার বিষয়ে নেটফ্লিক্সকে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ভারতের দর্শকদের জন্য পাকিস্তানে নির্মিত কোনো সিনেমা বা সিরিজ যেন ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার করা না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিরিজটি আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ভারতে এর প্রচার নিয়ে আপত্তি ওঠার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেটফ্লিক্সকে আগের নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিরিজটির ভারতীয় মুক্তি নিয়ে বেশ কিছু অভিযোগ ও আবেদন জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকা অনুসরণের কথা নেটফ্লিক্সকে জানানো হয়। ওই নির্দেশনায় ভারতের সব ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে তৈরি সিনেমা ও সিরিজের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে নেটফ্লিক্সে সিরিজটির আগমনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়। বলিউডে কাজ করার সুবাদে ফওয়াদ খান ও মাহিরা খান—দুজনেরই ভারতে পরিচিতি রয়েছে। ফওয়াদ একাধিক ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে কাজ করেছেন মাহিরা। ফলে তাদের নতুন সিরিজটি ঘিরে ভারতীয় দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল।

তবে সিরিজটির ভারতে প্রচার বন্ধের দাবি জানায় ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছে চিঠিও পাঠায় সংগঠনটি। এবার কেন্দ্রীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই বিষয়ে নেটফ্লিক্সকে সতর্ক করা হলো।

২০২৫ সালের ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি ঘটে। এর পর জাতীয় নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে পাকিস্তানে নির্মিত সিনেমা ও সিরিজের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা জারি করে ভারত সরকার। একই সঙ্গে দুই দেশের শিল্পীদের যৌথভাবে কাজ করার বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়।

মন্ত্রণালয় সূত্রের বরাতে আরও জানা গেছে, ২০২৫ সালের জুনে নেটফ্লিক্স নিজেই কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানের কোনো সিনেমা বা সিরিজ তারা উন্মুক্ত রাখেনি। সাম্প্রতিক নির্দেশনায় সরকার সেই প্রতিশ্রুতির কথাও আবার স্মরণ করিয়ে দিয়েছে।

ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। প্রেমের গল্পনির্ভর এই সিরিজে ফওয়াদ ও মাহিরা ছাড়াও অভিনয় করেছেন সনম সইদ ও হানিয়া আমিরের মতো পরিচিত শিল্পীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

আরও পড়ুন

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম