Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

Advertisement

আবারও আলোচনার কেন্দ্রে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে জানান―গীতিকার মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন তিনি। পোস্টে লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’  

এই পোস্ট ছড়িয়ে পড়লে শোবিজ অঙ্গনে গুঞ্জন ওঠে―বিচ্ছেদের পথে হাঁটছেন ন্যান্সি। এর পরপরই দেখা যায়, ফেসবুক থেকে ওই পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে এবং পরে ন্যান্সির ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। আর এ নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা চলছিল, তখন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বেসরকারি গণমাধ্যমের কাছে খোলাসা করেন ন্যান্সি। তিনি দাবি করেন, তাদের ডিভোর্স বা বিচ্ছেদ হয়নি।    

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী পোস্ট সরিয়ে নেওয়া ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে বলেন, ‘ফেসব্কের পোস্ট সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’    

তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টে ‘আমাদের আলাদা’ হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে পোস্টটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।

অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে ন্যান্সি জানান, বিভ্রান্তি কমাতে পোস্ট মুছে ফেলার পরও তিনি দেখেন, কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছেন। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন এ গায়িকা। 

বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল!

সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল!

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

আরও পড়ুন

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেল দুর্লভ শিল্পকর্ম

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেল দুর্লভ শিল্পকর্ম

মিমির এ কোন রূপ!

মিমির এ কোন রূপ!

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম