Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

ফাইল ছবি

Advertisement

বিবাহবিচ্ছেদ মানেই জীবনের সমাপ্তি নয়—এই বার্তা দিয়ে দক্ষিণ কোরিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন এক নারী। বিয়ের সম্পর্ক ভাঙার পর সমাজকে পেছনে ফেলে ঘটা করে ‘ডিভোর্স পার্টি’ বা বিবাহবিচ্ছেদ উৎসবের আয়োজন করেছেন তিনি। আর এই ব্যতিক্রমী উদযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা। 

৩৭ বছর বয়সি ওই নারীর নাম চো সেউং-ইয়ন। নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তিনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। 

অবাক করা বিষয় হলো, অনুষ্ঠানটি দেখতে অনেকটা বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের মতোই ছিল। গায়ে সাদা পোশাক জড়িয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। এমনকি অনুষ্ঠানের একটি বিশেষ কেকও কাটেন এই নারী।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল অতিথিদের উদ্দেশে চো-এর বক্তব্য। চোখে পানি নিয়েও তিনি নিজের আত্মসম্মান ও অধিকারের কথা স্পষ্ট ভাষায় তুলে ধরেন।

তিনি বলেন, ‘ভালোবাসা পাওয়ার জন্য আমি আর নিজেকে ছোট করব না। যাই ঘটুক না কেন, আমি আর কখনো নিজেকে একা ফেলে দেব না।’ 

চো-এর এই প্রকাশ্য ‘বিবাহবিচ্ছেদ উৎসব’ অনলাইনে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। একদল নেটিজেন এর তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, কেন একটি বৈবাহিক সম্পর্ক ভাঙার ঘটনাকে এভাবে প্রকাশ্যে উদযাপন করতে হবে? তাদের মতে, ডিভোর্স সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হওয়াই উচিত।

তবে এর বিপরীত চিত্রও দেখা গেছে। অনেকেই চো-এর সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন— ‘স্বাধীনতার আনন্দ উপভোগ করো এবং নতুন সূচনার জন্য শুভকামনা।’ আরেকজন লিখেছেন— ‘দারুণ একটা আইডিয়া! দারুণ লাগল।’ 

আরেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বিয়ে যেমন স্বাভাবিক, ডিভোর্সও তেমনি স্বাভাবিক। ডিভোর্সকে স্বাভাবিক হিসেবে দেখা মানে ডিভোর্সকে উৎসাহিত করা নয়, বরং একজন ডিভোর্সি মানুষের নতুন জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলাকে আমি সমর্থন জানাই।’ 

এর প্রেক্ষিতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চো সেউং-ইয়ন জানান, তার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ কোরিয়ার সমাজে ডিভোর্সি নারীদের ঘিরে থাকা সামাজিক কুসংস্কার বা ট্যাবুকে চ্যালেঞ্জ করা এবং নিজের আসল পরিচয়কে পুনরুদ্ধার করা। 

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদ উৎসব খুব একটা দেখা যায় না। বিশেষ করে নারীদের জন্য বিচ্ছেদ এখনো সমাজে এক ধরনের সামাজিক লজ্জার বিষয় হিসেবে গণ্য হয়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ডিভোর্সের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাচ্ছে, তবুও এখনো বিবাহবিচ্ছেদের মতো বিষয়গুলোকে অত্যন্ত গোপনীয় এবং বেদনাদায়ক ঘটনা হিসেবেই দেখা হয়—উৎসবের উপলক্ষ হিসেবে নয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ

দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

আরও পড়ুন

৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাহরাইন

৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাহরাইন

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে?

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম