Logo
Logo
×

Advertisement

বিনোদন

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ

Advertisement

নিজের চারবার ডিভোর্স নিয়ে বেশ হাসিখুশি মনেই কথা বলতে পারেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তবে পঞ্চম বারের মতো বিয়ের পিঁড়িতে বসার কথা উঠলেই তার সুর একটু পালটে যায়! 

সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর একটি বিশেষ স্ক্রিনিং ও আড্ডায় হাজির হয়ে নিজের রোমান্টিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ৫৭ বছর বয়সি এই পপ তারকা।

ওই আড্ডার একপর্যায়ে জেনিফারের চারবার ডিভোর্সের বিষয়টি আলোচনায় উঠে আসে। ‘জেনি ফ্রম দ্য ব্লক’ খ্যাত এই গায়িকা অকপটে স্বীকার করেন যে, এই বিচ্ছেদগুলো তার জীবনের একটি বড় অধ্যায়। এ সময় এক দর্শক মজা করে বলে বসেন, ‘আপনার তো এখনো (বিয়ে করার জন্য) আরও ছয়টি আঙুল বাকি আছে!’ দর্শকের এমন রসিকতায় হেসে ফেলে জেনিফার পালটা জবাব দেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ এমনকি ওই কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও মজা করেন তিনি।

তবে পঞ্চম বিয়ে নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি এই তারকা। হাসিমুখে তিনি বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই এই পপ তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়া ও ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা চলছে। সম্প্রতি তার ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছেন তিনি। 

গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার জানান, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করলেই বা একসঙ্গে দেখা গেলেই মানুষ সহজে প্রেমের সম্পর্ক ধরে নেয়, যা আসলে সত্য নয়।

জেনিফারের আগের চার স্বামী কে ছিলেন? 

জেনিফার লোপেজের জীবনের প্রথম দুটি বিয়ে ছিল ওজানি নোয়া (১৯৯৭-১৯৯৮) এবং নৃত্যশিল্পী ক্রিস জুডের (২০০১-২০০৩) সঙ্গে।

এরপর ২০০২ সালে ‘জিগলি’ সিনেমার শুটিংয়ে বেন অ্যাফ্লেকের সঙ্গে তার পরিচয় হয়। ২০০৩ সালে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও অতিরিক্ত মিডিয়ার নজরদারির কারণে তা স্থগিত হয়ে যায় এবং ২০০৪ সালের জানুয়ারি তারা আলাদা হয়ে যান।

এর পরদিনই ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। ২০০৮ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় যমজ সন্তান ম্যাক্স ও এমে। ২০১৪ সালে মার্ক অ্যান্থনির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে (বর্তমানে তাদের সন্তানরা ১৮ বছরের তরুণ-তরুণী)। এরপর ২০১৯ সালে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান হলেও ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

সবশেষে, প্রথম বাগদানের প্রায় দুই দশক পর ২০২১ সালে ফের বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ। ২০২২ সালে লাস ভেগাস ও জর্জিয়ায় ধুমধাম করে তাদের বিয়ে হয়। তবে বেন অ্যাফ্লেকের সঙ্গে তার জর্জিয়ায় বিয়ের ঠিক দুই বছর পূর্তিতে, অর্থাৎ ২০২৪ সালের ২০ আগস্ট লোপেজ ডিভোর্সের আবেদন করেন এবং ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

আরও পড়ুন

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

পদত্যাগ করতে যাচ্ছেন চিত্রনায়ক জয় চৌধুরী

পদত্যাগ করতে যাচ্ছেন চিত্রনায়ক জয় চৌধুরী

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

কার্ডের পর প্রকাশ্যে এলো রেজিস্ট্রির তারিখ! সত্যিই কি বিয়ে করছেন মিমি

কার্ডের পর প্রকাশ্যে এলো রেজিস্ট্রির তারিখ! সত্যিই কি বিয়ে করছেন মিমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম