Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ এএম

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

ছবি: সংগৃহীত

Advertisement

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটি অক্ষত অবস্থায় নামিয়ে আনার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, সোমবার সকালে এক অভিযানের সময় ‘এমকিউএম-১৭০’ মডেলের ড্রোনটি আটক করা হয়। 

বিবৃতিতে অভিযোগ করা হয়, ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল। এ সময় ইরানি বাহিনী ড্রোনটির নিয়ন্ত্রণ ব্যবস্থার দখল নেয় এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সেটিকে অবতরণ করতে বাধ্য করে।


আইআরজিসি নৌবাহিনী আরও জানিয়েছে, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে আটক হওয়া এই মডেলের এটি চতুর্থ ড্রোন। এ ছাড়া হরমুজ প্রণালি অঞ্চলে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অক্ষত অবস্থায় নামিয়ে আনা এটি অষ্টম ড্রোন।

ইরানি বাহিনী দাবি করেছে, তারা এর আগেও এমকিউ-৯, এমকিউ-১ এবং লুকাস অ্যাটাক ড্রোনসহ যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু ড্রোন প্রতিরোধ, ধ্বংস বা অকেজো করে দিয়েছে। তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের বৃহত্তম দ্বীপ কেশম হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথে অবস্থিত। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহণের জন্য এই প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম