Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রায় এক বছরের অভিযান শেষে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ঘাঁটিতে ফিরেছে যুদ্ধজাহাজ ‘ইউএসএস স্প্রুয়ান্স’। কিন্তু জাহাজটি দেশে ফেরার দিনেই এর দুই শীর্ষ কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইরান। গত শুক্রবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের এক্স অ্যাকাউন্ট থেকে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে লেখা হয়, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

হুমকির মুখে পড়া দুই কর্মকর্তা হলেন জাহাজটির কমান্ডিং অফিসার লেই আর. টেট এবং এক্সিকিউটিভ অফিসার জেফরি ই. ইয়র্ক। ইরানের দাবি, এই দুই কর্মকর্তার নির্দেশেই ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, যাতে ১৬৮ জন শিশু প্রাণ হারায়। ৩৫৭ দিনের এই অভিযানে ইউএসএস স্প্রুয়ান্স ইরানের সামরিক ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি ইরানের ড্রোন ও জাহাজ ধ্বংস করেছে।

পররাষ্ট্রনীতি বিশ্লেষক বেনহাম বেন তালেবলুর মতে, ইরানের এই প্রকাশ্য হুমকি হোয়াইট হাউস ও পেন্টাগনের জন্য বড় একটি সতর্কসংকেত। এর মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করলে দেশটির অস্তিত্বই আর থাকবে না।

ইরানের এমন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিজেদের বাসা ছেড়ে সামরিক ঘাঁটি বা সুরক্ষিত আবাসনে আশ্রয় নিয়েছেন। বিষয়টি নিয়ে ইরানি দূতাবাস উপহাস করে বলেছে, মার্কিন কর্মকর্তারা ভয়ে এখন বাঙ্কারে লুকিয়ে আছেন।

অন্যদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে তেহরান। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রাণনাশের হুমকিতে রূপ নিয়েছে।

সূত্র: ফক্স নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্তি চীনের?

আল-জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্তি চীনের?

আরও পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কখন ও কোথায় আঘাত হানবে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কখন ও কোথায় আঘাত হানবে

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম