Logo
Logo
×

Advertisement

হলিউড

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ এএম

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। ছবি: সংগৃহীত

Advertisement

পরবর্তী জেমস বন্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। ‘দ্য ব্যাটম্যান’ এবং ‘দ্য ওডিসি’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত প্যাটিনসন আইকনিক এই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে পরবর্তী ‘০০৭’ কে হচ্ছেন—তা নিয়ে কয়েক মাস ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।

ড্যানিয়েল ক্রেইগের পর ০০৭-এর জুতোয় পা গলাতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন। ক্রেইগ পাঁচটি সিনেমায় এই চরিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে এই গোয়েন্দা চরিত্রে তার অভিষেক ঘটে এবং ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে তিনি চরিত্রটিকে বিদায় জানান। ওই সিনেমায় বিশ্বব্যাপী এক বড় হুমকি প্রতিহত করতে গিয়ে বন্ডকে চূড়ান্ত আত্মত্যাগ করতে দেখা গিয়েছিল।

ইওন প্রোডাকশনসের মূল চলচ্চিত্র সিরিজে এখন পর্যন্ত ছয়জন অভিনেতা জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।


এই আইকনিক গোয়েন্দা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন শন কনারি; ১৯৬২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নির্মিত সিনেমাগুলোতে তাকে দেখা গেছে। এরপর ১৯৬৯ সালে জর্জ ল্যাজেনবি এবং ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রজার মুর এই চরিত্রে অভিনয় করেন। ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে দুটি সিনেমায় বন্ডের ভূমিকায় ছিলেন টিমোথি ডাল্টন। এরপর ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। সর্বশেষ ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচটি সিনেমায় ‘০০৭’ হিসেবে পর্দায় হাজির হয়েছিলেন ড্যানিয়েল ক্রেইগ।

মূল চলচ্চিত্র সিরিজের বাইরে ১৯৫৪ সালে ‘ক্যাসিনো রয়্যাল’-এর একটি টেলিভিশন সংস্করণে ব্যারি নেলসন এবং ১৯৬৭ সালে একই নামের একটি কমেডি সিনেমায় ডেভিড নিভেন বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া ১৯৮৩ সালে অনানুষ্ঠানিক সিনেমা ‘নেভার সে নেভার এগেইন’-এ আবারও এই গোয়েন্দার ভূমিকায় ফিরেছিলেন শন কনারি।

পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে কয়েক মাস ধরেই নানা গুঞ্জন চলছিল। বিভিন্ন সময়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজন ব্রিটিশ অভিনেতার নাম সামনে এসেছিল। সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ

স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি কত টাকা নেন তমা মির্জা?

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি কত টাকা নেন তমা মির্জা?

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

শাকিবের দেওয়া ১২০০ সিনেমা হলের তথ্য নিয়ে নেটদুনিয়ায় শোরগোল, কিন্তু কেন?

শাকিবের দেওয়া ১২০০ সিনেমা হলের তথ্য নিয়ে নেটদুনিয়ায় শোরগোল, কিন্তু কেন?

বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর!

বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর!

আরও পড়ুন

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

কে হচ্ছেন নতুন জেমস বন্ড? গোপনে অডিশন দিলেন যে দুই হলিউড তারকা

কে হচ্ছেন নতুন জেমস বন্ড? গোপনে অডিশন দিলেন যে দুই হলিউড তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম