Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

Advertisement

তথ্যচিত্রে অভিনয় করে পুরস্কারের মনোনয়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে হলিউড অভিনেত্রী আমান্ডা সেইফ্রিডের সামনে। তবে এ নিয়ে পুরস্কার প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। কেউ তার অভিনয়কে স্বীকৃতি দিতে প্রস্তুত, আবার কেউ তাকে মনোনয়নের অযোগ্য বলে বিবেচনা করেছে। এমন পরিস্থিতিতেও নিজের অভিনীত সিনেমার প্রচারে পুরোদমে অংশ নিতে প্রস্তুত আমান্ডা।

নাথান ফিল্ডার ও ল্যান্স ওপেনহাইম পরিচালিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’-এ থেরানোসের প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের চরিত্রে অভিনয় করেছেন আমান্ডা। তথ্যচিত্রটির প্রচলিত নির্মাণশৈলীর সঙ্গে যুক্ত হয়েছে পুনর্নির্মিত দৃশ্য, যেখানে হোমসের চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে পুরস্কারের মনোনয়ন নিয়ে পরিস্থিতি কিছুটা জটিল। ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস আমান্ডাকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়নের জন্য যোগ্য বিবেচনা করেছে। কিন্তু গোল্ডেন গ্লোব, বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস তাকে যোগ্য মনে করেনি। অন্যদিকে, অস্কারে তার মনোনয়নের সম্ভাবনা এখনো রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে একাডেমির সংশ্লিষ্ট কমিটি।

হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে আমান্ডা জানান, তিনি সিনেমাটিকে শুধু তথ্যচিত্র হিসাবে দেখেন না; এতে তার কাজও নিঃসন্দেহে অভিনয়। পুনর্নির্মিত দৃশ্যগুলো ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে সহশিল্পী ও অভিনয়শিল্পীদের কাছ থেকে তার কাজের প্রশংসা পাওয়া দারুণ আনন্দের।

পুরস্কারের প্রচারাভিযানে অংশ নেওয়া যে সময়সাপেক্ষ ও পরিশ্রমের কাজ, তা স্বীকার করেছেন অভিনেত্রী। তবু সিনেমাটির প্রতি ভালোবাসা থেকেই তিনি এ প্রচারে অংশ নিতে চান। তিনি বলেন, ‘এখন যখন আমাকে সামনে আসার সুযোগ দেওয়া হচ্ছে, আমি প্রস্তুত!’ অভিনেত্রীর মতে, পুরস্কার জেতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো স্বীকৃতির মঞ্চে জায়গা করে নেওয়া। একইসঙ্গে হলিউডে ব্যতিক্রমী ও সাহসী কাজের চর্চা অব্যাহত থাকুক, সেটিও চান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারিশ্রমিক নয়, অভিনয়ের জন্য উলটো খরচ করেছেন তৌসিফ

পারিশ্রমিক নয়, অভিনয়ের জন্য উলটো খরচ করেছেন তৌসিফ

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

আরও পড়ুন

পারিশ্রমিক নয়, অভিনয়ের জন্য উলটো খরচ করেছেন তৌসিফ

পারিশ্রমিক নয়, অভিনয়ের জন্য উলটো খরচ করেছেন তৌসিফ

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

পুরস্কারের দৌড়ে আমান্ডার অনিশ্চয়তা

বারী সিদ্দিকীর স্মরণে শিল্পকলায় গানের আসর

বারী সিদ্দিকীর স্মরণে শিল্পকলায় গানের আসর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম