Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাকিস্তানের সিনেমার বিশাল বাজার ও বাণিজ্যিক সম্ভাবনার দিকে নজর দিয়েছেন ঢালিউডের অভিনেতা শাকিব খান। দেশটিতে প্রায় ১ হাজার ২০০টি প্রেক্ষাগৃহ চালু রয়েছে, একটি সিনেমা ব্লকবাস্টার হলে ব্যবসা ছাড়াতে পারে ২০০ থেকে ৩০০ কোটি টাকা। এমন তথ্য জেনে পাকিস্তানের সিনেমার বাজার নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন এ অভিনেতা। শুধু বাজার পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থাকতে চান না, দুই দেশের সিনেমাশিল্পের মধ্যে যৌথ কাজের সম্ভাবনাও দেখছেন তিনি। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে একটি সিনেমার কাজ হয়েছে, যেখানে অভিনয় করেছেন দেশটির একজন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

বিশ্ব সিনেমার বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরে শাকিব খান বলেন, ‘বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি এখন বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সিনেমা হাজার কোটি টাকার ব্যবসা করছে। আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করছে শক্ত অবস্থান। সেই বাস্তবতায় বাংলাদেশের সিনেমাশিল্প পিছিয়ে থাকার সুযোগ নেই বলে আমি মনে করি।’

পাকিস্তানের সিওনমা সম্পর্কে নিজের ধারণার পরিবর্তনের কথা জানিয়ে শাকিব জানান, আগে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে তেমন ধারণা ছিল না। তবে খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন সেখানে প্রায় ১ হাজার ২০০টি প্রেক্ষাগৃহ রয়েছে। আধুনিক মাল্টিপ্লেক্সও গড়ে উঠেছে। দেশটির কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে। এই সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরাও সে জায়গা থেকে পিছিয়ে থাকব না।’

বাংলাদেশের সিনেমা শিল্পের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী শাকিব। তার মতে, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর আগ্রহ ও উদ্যোগকে আশাব্যঞ্জক বলে মনে করছেন তিনি। সিনেমা শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে তা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলেও মনে করেন এ অভিনেতা।

শুধু সরকারের উদ্যোগ নয়, সিনেমা সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টাকেও গুরুত্বপূর্ণ মনে করেন শাকিব। তার মতে, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে চলচ্চিত্রশিল্প পুনর্গঠনের উদ্যোগ নেওয়া জরুরি।

বিপুল জনসংখ্যার বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন শাকিব। এ জন্য প্রয়োজন পরিকল্পনা, মানসম্মত নির্মাণ, আধুনিক প্রদর্শনব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের সিনেমা আবারও শক্ত অবস্থানে ফিরতে পারে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সকলে মিলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে অচিরেই একটা সুন্দর ও বড় জায়গায় দেখব।’

এদিকে কাজের সূত্রে বর্তমানে এ নায়ক ব্যস্ত রয়েছেন মেহেদি হাসান হৃদয়ের ‘নিঃস্ব’ সিনেমা নিয়ে। আগামী রোজার ঈদ টার্গেট করে এটি নির্মিত হচ্ছে। এরপর ফেব্রুয়ারি থেকে তিনি শুরু করবেন ‘মোহাব্বত’ নামে একটি সিনেমার কাজ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

মঞ্চ সংবাদ মঞ্চে আজ মোমেনা চৌধুরীর নাটক

মঞ্চে আজ মোমেনা চৌধুরীর নাটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম