Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

মঞ্চ সংবাদ

মঞ্চে আজ মোমেনা চৌধুরীর নাটক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মঞ্চ, টেলিভিশন ও সিনেমার গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরীর রচনা ও একক অভিনয়ে ‘গোধূলী বেলা’ নাটকের ১৪তম মঞ্চায়ন আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে। শূন্যন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এক বৃদ্ধা মায়ের নিঃসঙ্গতা ও না-বলা যন্ত্রণার গল্প উঠে এসেছে এতে। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে নাটকটির যাত্রা শুরু হয়। মোমেনা চৌধুরী বলেন, ‘দেশে-বিদেশে দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ। জীবনের গোধূলীতে শুধু একজন ভালো বন্ধুর প্রয়োজন হয়, নাটকে সেই ভাবই ফুটে উঠেছে। সপরিবারে নাটকটি উপভোগের আমন্ত্রণ রইল।’ আশির দশকের শেষভাগ থেকে বিটিভি ও বেসরকারি চ্যানেলের অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। তার একক নাটক ‘লালজমিন’-এর তিন শতাধিক প্রদর্শনী হয়েছে। ‘হালদা’, ‘নদীজন’, ‘নাইওর’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

মঞ্চ সংবাদ মঞ্চে আজ মোমেনা চৌধুরীর নাটক

মঞ্চে আজ মোমেনা চৌধুরীর নাটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম