সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের জনপ্রিয় পপ তারকা আরিয়ানা গ্রান্ডে ও তার প্রেমিক রিকি আলভারেজকে প্রথমবার একসঙ্গে দেখা গেল রেড কার্পেটে। সম্প্রতি নিউইয়র্কের বীকন থিয়েটারে ‘ফকার-ইন-ল’ মিনেমার প্রিমিয়ারে হাতে হাত রেখে হাজির হন এই জুটি। আরিয়ানার নতুন সিনেমার প্রচারণার পাশাপাশি তাদের এই উপস্থিতি বিনোদন দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে সাদা-কালো নকশার আকর্ষণীয় গাউনে নজর কাড়েন আরিয়ানা। অন্যদিকে সাদা শার্ট, কালো জ্যাকেট ও গাঢ় নীল জিনসে দেখা যায় রিকিকে উল্লেখ্য, ২০১৫ সালে আরিয়ানার ‘হানিমুন’ ট্যুরে ব্যাকআপ ড্যান্সার হিসেবে কাজ করার সময় রিকির সঙ্গে তার পরিচয়। পরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল সেই সম্পর্ক। বিচ্ছেদের পরও দুজনের বন্ধুত্ব বজায় ছিল সম্প্রতি আবারও তাদের ঘনিষ্ঠতা বাড়ার খবর ছড়িয়ে পড়ে। আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আরিয়ানা। এবার প্রথমবারের মতো রেড কার্পেটে যুগল উপস্থিতি তাদের নতুন সম্পর্কের সমীকরণকে আরও স্পষ্ট করল। এদিকে ‘ফকার-ইন-ল’ মিনেমায় আরিয়ানাকে অলিভিয়া জোনস চরিত্রে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন বেন স্টিলার ও স্কাইলার জিসন্ডো।
