বারী সিদ্দিকীর স্মরণে শিল্পকলায় গানের আসর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রয়াত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর স্মরণে গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। ১৮ নভেম্বর বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বসবে এ আসর। আয়োজনে শিল্পীর স্মৃতিচারণ ও আলোচনার পাশাপাশি থাকবে গান। এতে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান। প্রধান আলোচক ড. খান আসাদুজ্জামান। সভাপতিত্ব করবেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান। শিল্পীর স্মরণে মঞ্চে গান গাইবেন শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, নোলক বাবুসহ আরও অনেকে। এদিকে আজ বারী সিদ্দিকীর জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোনায় জন্ম নেন তিনি। ২০১৭ সালের ২৪ নভেম্বর মারা যান এ শিল্পী।
