Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগামী বছরের কোনো একসময় এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

সাক্ষাৎকারে উপস্থাপক লরা ইনগ্রাহাম এ বিষয়ে আরও জানতে চাইলে ভ্যান্স বলেন, ‘যখনই সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়েছে। তবে ভ্যান্সের ঘনিষ্ঠজনেরা বিবিসিকে জানিয়েছেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত গ্রহণের সময়সূচিতে কোনো পরিবর্তন আনেনি। তাদের ধারণা, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক মাস অপেক্ষা করতে পারেন তিনি।


২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণার পর থেকেই তার হোয়াইট হাউসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অপেক্ষাকৃত কম বয়সি ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে দায়িত্ব নেওয়া ভ্যান্সকে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) আন্দোলনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

তবে দায়িত্ব পালনকালে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খুব একটা কথা বলেননি ভ্যান্স। মধ্যবর্তী নির্বাচনের প্রচারেও সমর্থকদের অনেকে তাকে ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার আহ্বান জানান। কিন্তু প্রতিবারই তিনি রিপাবলিকানদের বর্তমান নির্বাচনেই মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এখন মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ায় রিপাবলিকানদের সামনে প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন।

২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিলে রিপাবলিকান পার্টির প্রাথমিক মনোনয়ন দৌড়ে ভ্যান্স এগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ লড়াইয়ে একাধিক প্রভাবশালী রিপাবলিকান নেতার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার বিদায়ী গভর্নর ও ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে থাকা রন ডিস্যান্টিস এবং নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি।

ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ভ্যান্স ও রুবিওর প্রশংসা করেছেন। তবে ২০২৮ সালের নির্বাচনে কাকে সমর্থন করবেন, এমনকি আদৌ কাউকে সমর্থন করবেন কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

তথ্যসূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় আনল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

আরও পড়ুন

হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

রয়টার্স ও ইপসোসের জরিপ ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি

ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম