রয়টার্স ও ইপসোসের জরিপ
ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের সমর্থন নেই। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধকে সমর্থন করছেন। অন্যদিকে যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মার্কিন জনমনে অসন্তোষ বাড়ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হারও তার পুরো মেয়াদের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। বর্তমানে তার প্রতি সমর্থনের হার ৩২ শতাংশ।
এর আগে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্পের জনপ্রিয়তার হার নেমে এসেছিল ৩১ শতাংশে, যা ছিল তার প্রেসিডেন্সির সর্বনিম্ন।
জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ মার্কিন জনগণের মনোভাবের ওপর প্রভাব ফেলছে। একই সঙ্গে যুদ্ধের প্রতি জনসমর্থন কম থাকার বিষয়টিও উঠে এসেছে এ জরিপে।

