ইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দেশের উৎপাদনব্যবস্থা সচল রাখা এবং জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করা। এমনটাই মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গালিবাফ বলেন, ‘মূল্যস্ফীতি, বেকারত্ব ও পণ্যের দামের ওঠানামার মতো সমস্যার সমাধান শুধু বক্তৃতা কিংবা কোনো নির্দেশনা জারির মাধ্যমে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, আট মাসের বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের মুখে প্রতিরোধ চালিয়ে যাওয়া জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বছরের পর বছর ধরে মূল্যস্ফীতি ও বিনিয়োগে লোকসানের মতো অর্থনৈতিক সংকটে ভুগছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির তেল ও গ্যাস খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ফারসি বর্ষপঞ্জির প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ কমেছে। এটি দেশটির অর্থনীতিতে বড় ধরনের সংকোচনের ইঙ্গিত দিচ্ছে।

-6af94af8769df.jpg)
