Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা তথ্য

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

রোববার (১৫ নভেম্বর) ইসরাইল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে ঠিক কতসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, সে বিষয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তাদের এই হিসাবের নির্ভরযোগ্যতার মাত্রাও কম। যুদ্ধের আগে দেশটির বিভিন্ন স্থানে কত ক্ষেপণাস্ত্র মজুত করা হয়েছে এবং কতগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, তা নির্ধারণ করা কঠিন বলে মনে করছেন কর্মকর্তারা। তবে ইরানের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা এখনো রয়েছে বলে তাদের ধারণা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের আগে সংগ্রহ করা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত গড়ে তুলছে। তবে গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর আগের তুলনায় দেশটির উৎপাদন কার্যক্রমের গতি কম।


ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের হাতে বিপুলসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে দেশটির।

ইসরাইলের সামরিক কর্মকর্তারাও প্রায় একই ধরনের মূল্যায়ন করেছেন। তাদের ধারণা, ইরানের হাতে এখনো দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

এই গোয়েন্দা তথ্য ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরানি বাহিনী এখনো যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার কেন্দ্র এবং আগাম সতর্কতাব্যবস্থার ক্ষতি করে যাচ্ছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক সরঞ্জাম ও স্থাপনা ইসরাইলে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের মতে, সেখানে এগুলো তুলনামূলক নিরাপদ।

এ ছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ ও লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতিতে উন্নতি এনেছে ইরান। রাশিয়াসহ কয়েকটি সহযোগী দেশের সহায়তা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে দেশটি।

বর্তমানে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের বিমান হামলার অনুমোদন না দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ অব্যাহত রেখেছেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও নতুন করে সামরিক অভিযান শুরু না করার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, হামলা হলে পাল্টা জবাব হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে।

যুদ্ধবিরতির বিরতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের একজন জ্যেষ্ঠ কট্টরপন্থী নেতার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন। তবে পরে ট্রাম্প তাকে সেই প্রচেষ্টা বন্ধ করে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে নির্দেশ দেন।

অন্যদিকে হোয়াইট হাউসের দাবি, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ দেশটির সামরিক বাহিনীকে ব্যাপকভাবে দুর্বল করেছে। পাশাপাশি অব্যাহত অর্থনৈতিক চাপেও ইরানের শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। তবে ব্যাপক হামলার পরও ইরান সামরিক সক্ষমতা পুনরুদ্ধার ও নতুন করে অস্ত্র মজুতের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন ইসরাইলের এক সামরিক কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?

বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?

প্রমোদতরিতে ট্যাংকারের ধাক্কা, ১০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা

প্রমোদতরিতে ট্যাংকারের ধাক্কা, ১০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

আরও পড়ুন

মার্কিন গোয়েন্দা তথ্য হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

মুম্বাইয়ে ১১ মাসে ৮ বার বাড়ল সিএনজির দাম

মুম্বাইয়ে ১১ মাসে ৮ বার বাড়ল সিএনজির দাম

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম