Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

ফাইল ছবি

Advertisement

ইসলামে বিয়ে কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং ঈমানের পূর্ণতা ও অত্যন্ত বরকতময় একটি পবিত্র ইবাদত। সুস্থ ও প্রশান্তিময় মানবসমাজ গঠনে বিয়ের বিকল্প নেই। রাসুলুল্লাহ (সা.) জীবনসঙ্গী নির্বাচনের সামর্থ্য হলে বিলম্ব না করে বিবাহের নির্দেশ দিয়েছেন।

হাদিস শরিফে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের উদ্দেশে বলেছেন—

يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ

‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য রয়েছে, তার বিবাহ করা উচিত। কারণ বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার (আর্থিক বা শারীরিক) সামর্থ্য নেই, সে যেন সিয়াম (রোজা) পালন করে। কেননা রোজা তার যৌবনের উত্তাপ প্রশমিত করে।’ (বুখারি, ৫০৬৫; মুসলিম, ১৪০০)

এক প্রশ্নকারী জানতে চান, পরিচিত এক ব্যক্তি তাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। দাওয়াতে অংশ নিলে টাকা দিতে হবে, আর না গেলে লজ্জিত হতে হবে। এ ক্ষেত্রে উপহার হিসেবে দেওয়া ওই টাকা কি সদকার সওয়াব পাওয়া যাবে? (সম্মান রক্ষার্থে ব্যয়)

উত্তরে গাজীপুরের মিরাশপাড়ার বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম বলেন, ইসলামে ওলিমা বা বিয়ের দাওয়াত গ্রহণ করা সুন্নত। তবে বর্তমান সমাজে প্রচলিত প্রথা হলো, দাওয়াতে অংশ নিলে অর্থ বা উপহার দিতে হয়। আর না দিলে কিংবা দাওয়াতে অংশ না নিলে সামাজিক লজ্জা ও অপমানের সম্মুখীন হতে হয়।

উপহার দেওয়া মূলত পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধির একটি উত্তম মাধ্যম। কিন্তু একে যখন সামাজিক চাপ বা বাধ্যতামূলক রেওয়াজে পরিণত করা হয়, তখন তা দাওয়াতের মূল সুন্নত ও আন্তরিকতার পরিপন্থী হয়ে দাঁড়ায়। তবুও এমন পরিস্থিতিতে নিজের মান-সম্মান রক্ষা এবং অন্য মুসলিম ভাইয়ের মনঃতুষ্টির নিয়তে অর্থ প্রদান করলে আল্লাহ তাআলা এর বিনিময় দান করবেন।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন,

وما وقى به المرء المسلم عرضه كتب له به صدقة

অর্থাৎ, যে অর্থ ব্যয়ের মাধ্যমে কোনো মুসলমান নিজের ইজ্জত-আব্রু রক্ষা করে, তার বিনিময়ে সদকার সওয়াব লেখা হয়।

তাই বিয়ের অনুষ্ঠানে সামাজিক সম্মান রক্ষা এবং লোকলজ্জা বা অপবাদ থেকে বাঁচার উদ্দেশ্যে অর্থ বা উপহার প্রদান করলে সদকার সওয়াব লাভ করবেন, ইনশাআল্লাহ।

المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: ৩২৭)

عن جابر بن عبد الله، أن رسول الله صلى الله عليه وسلم قال: «كل معروف صدقة وما أنفق المسلم من نفقته على نفسه وأهله كتب له بها صدقة، وما وقى به المرء المسلم عرضه كتب له به صدقة وكل نفقة أنفقها المسلم فعلى الله خلفها ضامنا إلا نفقة في بنيان أو معصية» قال: فقلت لابن المنكدر: ما قوله، وما وقى به المرء المسلم عرضه قال: أن يعطي الشاعر وذا اللسان قال: لا أعلمه إلا قال: المتقي

সূত্র: মুসলিম বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

যে ৩ আমলে বাড়ে হায়াত, মেলে জীবনে বরকত

যে ৩ আমলে বাড়ে হায়াত, মেলে জীবনে বরকত

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ

দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ

পরনারী ও অশ্লীলতার আসক্তি থেকে মুক্তির কার্যকর উপায়

পরনারী ও অশ্লীলতার আসক্তি থেকে মুক্তির কার্যকর উপায়

সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া কি শরিয়তসম্মত?

সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া কি শরিয়তসম্মত?

আরও পড়ুন

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

যে ৩ আমলে বাড়ে হায়াত, মেলে জীবনে বরকত

যে ৩ আমলে বাড়ে হায়াত, মেলে জীবনে বরকত

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ষষ্ঠ আহমেদ আত-তাইয়েব

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ষষ্ঠ আহমেদ আত-তাইয়েব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম