Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

ছবি: সংগৃহীত

Advertisement

পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। তার প্রতারণা ও বিভ্রান্তিতে বহু মানুষ ঈমান হারাতে পারে। ভয়াবহ এই ফিতনা থেকে বাঁচতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) উম্মতকে বিশেষ একটি আমলের নির্দেশনা দিয়েছেন। আর সেই আমল হলো পবিত্র কোরআনের সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা।

ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনের অন্যতম ফজিলতপূর্ণ আমল হিসেবে সূরা কাহাফ তিলাওয়াতের কথা প্রচলিত। তবে এই সূরার গুরুত্ব শুধু জুমার দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়; দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার বিষয়েও হাদিসে এর বিশেষ তাৎপর্য তুলে ধরা হয়েছে।

সহিহ মুসলিমে হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮০৯)

অর্থাৎ দাজ্জালের ভয়াবহ প্রতারণা থেকে আত্মরক্ষার জন্য সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু মুখস্থ করাই নয়, আয়াতগুলোর অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সহিহ মুসলিমের ২৯৩৭ নম্বর হাদিসেও নির্দেশনা রয়েছে। সেখানে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সাক্ষাৎ পাবে, সে যেন তার সামনে সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে।

অন্যদিকে সূরা কাহাফের শেষ ১০ আয়াত সম্পর্কেও কিছু বর্ণনা পাওয়া যায়। তবে এ বিষয়ে বর্ণিত হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। প্রথম ১০ আয়াত মুখস্থ করার বর্ণনাটি সহিহ মুসলিমে সুপ্রতিষ্ঠিত। তাই জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াতের পাশাপাশি এর প্রথম ১০ আয়াত মুখস্থ করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। একই সঙ্গে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং কোরআনের শিক্ষা অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরনারী ও অশ্লীলতার আসক্তি থেকে মুক্তির কার্যকর উপায়

পরনারী ও অশ্লীলতার আসক্তি থেকে মুক্তির কার্যকর উপায়

সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া কি শরিয়তসম্মত?

সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া কি শরিয়তসম্মত?

বান্দার হক আদায় না করার পরিণতি কী?

বান্দার হক আদায় না করার পরিণতি কী?

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

আরও পড়ুন

যে ৩ আমলে বাড়ে হায়াত, মেলে জীবনে বরকত

যে ৩ আমলে বাড়ে হায়াত, মেলে জীবনে বরকত

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

দাজ্জালের ফিতনা ঠেকাতে যে আমলের কথা বলেছেন নবীজি

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ষষ্ঠ আহমেদ আত-তাইয়েব

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ষষ্ঠ আহমেদ আত-তাইয়েব

পরনারী ও অশ্লীলতার আসক্তি থেকে মুক্তির কার্যকর উপায়

পরনারী ও অশ্লীলতার আসক্তি থেকে মুক্তির কার্যকর উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম