Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

ছবি: সংগৃহীত

Advertisement

প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য জায়নামাজে তার নাম আরবি ক্যালিগ্রাফিতে লিখিয়ে দেওয়া যাবে কি না, এ বিষয়ে শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন এক ইসলামি আইন বিশেষজ্ঞ। তার মতে, জায়নামাজে নাম লেখানো সরাসরি নাজায়েয বা গুনাহ না হলেও এমনটি না করাই উত্তম।

এ বিষয়ে জানতে চেয়ে এক ব্যক্তি প্রশ্ন করেন, কাউকে জায়নামাজ উপহার দেওয়ার সময় সেটির ওপর ওই ব্যক্তির নাম আরবি ক্যালিগ্রাফিতে লিখিয়ে দেওয়া যাবে কি না। এভাবে উপহার দিলে তার কোনো গুনাহ হবে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে মুফতি জাওয়াদ তাহের বলেন, জায়নামাজ সাদাসিধে ও নকশামুক্ত হওয়াই উত্তম। কারণ, এতে অতিরিক্ত নকশা, কারুকাজ কিংবা নাম লেখা থাকলে নামাজের সময় মুসল্লির মনোযোগ ও একাগ্রতা নষ্ট হতে পারে। বিশেষ করে আরবি ক্যালিগ্রাফিতে কারও নাম লেখা হলে অসতর্কতাবশত সেটির ওপর পা পড়া বা অন্য কোনোভাবে অসম্মান হওয়ার আশঙ্কা থাকে। তাই কাউকে উপহার দেওয়ার উদ্দেশ্যেও জায়নামাজের ওপর তার নাম লিখিয়ে না দেওয়াই ভালো।
তবে জায়নামাজে নাম লেখা হলেই তা নাজায়েয বা গুনাহ হবে, এমনটি বলা যাবে না বলে উল্লেখ করেন তিনি। তবে লেখার মধ্যে আল্লাহর নাম, কোরআনের আয়াত কিংবা সম্মানযোগ্য কোনো শরয়ি বিষয় থাকলে এবং সেগুলোর অসম্মানের আশঙ্কা থাকলে বিষয়টি আরও গুরুতর হবে।

মুফতি জাওয়াদ তাহের আরও বলেন, এ ধরনের জায়নামাজে নামাজ আদায় করলেও নামাজ হয়ে যাবে। তবে উত্তম পন্থা হলো, জায়নামাজটি সাদাসিধে রাখা এবং উপহারপ্রাপ্ত ব্যক্তির নাম সুন্দর আরবি ক্যালিগ্রাফিতে আলাদা একটি কার্ডে লিখে দেওয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

আরও পড়ুন

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

আজকের নামাজের সময়সূচি: ১৪ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১৪ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম