Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

ছবি: সংগৃহীত

Advertisement

ট্রাফিক আইন অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানার মুখে পড়েছেন এক ব্যক্তি। এ অবস্থায় মামলা এড়াতে পুলিশকে ২ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ কি না, তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন এক ব্যক্তি। জবাবে ইসলামি আইন বিশেষজ্ঞ জানিয়েছেন, এভাবে টাকা দিয়ে মামলা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা ঘুসের অন্তর্ভুক্ত এবং তা সম্পূর্ণ হারাম।

প্রশ্নকারী জানতে চান, ট্রাফিক আইন ভঙ্গের কারণে পুলিশ ১০ হাজার টাকার মামলা দিতে চাইলে ২ হাজার টাকা দেওয়ার বিনিময়ে সেই মামলা থেকে রেহাই পাওয়া যাবে কি না।

এর জবাবে আজিমপুর ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়ার মুফতি আবু সাঈদ বলেন, ট্রাফিক আইন অমান্য করার কারণে পুলিশ আইনগতভাবে যে মামলা বা জরিমানা করতে চায়, তা থেকে বাঁচতে ব্যক্তিগতভাবে পুলিশকে টাকা দেওয়া জায়েজ নয়। এটি স্পষ্ট ঘুসের অন্তর্ভুক্ত। ইসলামে ঘুস দেওয়া ও নেওয়া— দুটিই হারাম এবং কবিরা গুনাহ।

এ বিষয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘুসদাতা ও ঘুসগ্রহীতা উভয়ের ওপর অভিশাপ দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৮০)

অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঘুসদাতা ও ঘুসগ্রহীতা উভয়ই জাহান্নামী।’ (আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৭৫০)

এ ছাড়া পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ১৮৮ নম্বর আয়াতে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করতে নিষেধ করা হয়েছে। আয়াতটির ব্যাখ্যায় মুফাসসিররা শাসক, বিচারক ও কর্তৃপক্ষকে ঘুষ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করেছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

আরও পড়ুন

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

আজকের নামাজের সময়সূচি: ১৪ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১৪ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম