দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
অশ্বিনী ও মাসুদ রানা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসার টানে ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশে ছুটে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। বর্তমানে তিনি স্বামী মাসুদ রানার সঙ্গে রংপুরের পীরগঞ্জে শ্বশুরবাড়িতে সংসার করছেন।
ভিনদেশি বধূকে একনজর দেখতে প্রতিদিন রানার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী।
জানা গেছে, জীবিকার তাগিদে দুবাইয়ে অবস্থানকালে একটি রেস্তোরাঁয় কাজ করতেন হাজীপাড়ার বাসিন্দা মাসুদ রানা। কর্মক্ষেত্রেই পরিচয় হয় ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনীর সঙ্গে। সেখান থেকে ভালো লাগা এবং ভালোবাসার সম্পর্ক। চলতি বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রবাসেই সংসার পাতেন।
তবে ভিনদেশি এই ভালোবাসার গল্পে নতুন অধ্যায় যোগ হয় গত বুধবার যখন অশ্বিনী তার ভালোবাসার টানে স্বামী মাসুদ রানার গ্রামের বাড়ি পীরগঞ্জে চলে আসেন। এখানে আসার পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নতুন পরিচয়ে রানার পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন।
অশ্বিনী বলেন, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে তা ভালোবাসায় রূপ নেয়। দুজনের পছন্দেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
মাসুদ রানার মা জানান, প্রবাসে থাকা অবস্থায় ছেলের প্রেমের সম্পর্কের কথা পরিবার জানতে পারে। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনই বাড়িতে রয়েছেন।
অশ্বিনী ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানান তিনি।


