Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুনের ঘটনায় ভেতরে আটকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, শনিবার বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের পরিমাণ বাড়তে থাকায় পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

তিনি আরও জানান, সাততলা ভবনের কারখানাটির তৃতীয় তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৬৯ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

আরও পড়ুন

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম