পিকআপের গোপন চেম্বারে মিলল ৯০ কেজি গাঁজা
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে পিকআপভ্যানের গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় রাহুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানের সময় আরও দুজন পালিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোবর) ভোরে নগরীর রসুলপুর বরফকলের সামনে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার রাহুল হাওলাদার বরিশাল নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা। পলাতক দুজন হলেন কুমিল্লার সিরাজ মিয়া (৩৭) ও বরিশালের রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নীল-হলুদ রঙের টাটা পিকআপ থামানো হয়। পরে গাড়িটির পেছনের ফিনিশিং ট্যাংকের নিচে চালকের আসনের তলায় বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩০টি পলিথিনের পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ৩ কেজি করে মোট ৯০ কেজি গাঁজা ছিল। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত টাটা পিকআপভ্যান ও চালকের ড্রাইভিং লাইসেন্সের আবেদন কপি জব্দ করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার ও পলাতকরা একটি সক্রিয় মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তারা সীমান্তবর্তী কুমিল্লা থেকে অভিনব কৌশলে বিপুল পরিমাণ গাঁজা বরিশালে এনে বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।
আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

-6ac0f68e19a41.jpg)