Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদে চাপাতি হাতে যুবক, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

মসজিদে চাপাতি হাতে যুবক, ভিডিও ভাইরাল

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের দিগন্ত মসজিদের ভেতরে চাপাতিসদৃশ ধারালো অস্ত্র হাতে এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

প্রায় ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতরে কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে একজনের হাতে চাপাতিসদৃশ ধারালো অস্ত্র দেখা যায়। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং সেখানে কী ঘটেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভিডিওতে থাকা যুবকদের তারা চিনতে পারছেন না। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাদের পরিচয়, ভিডিও ধারনের সময় ও ধারালো অস্ত্র বহনের কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।

বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ঘটনাটি নজরে আসার পর স্থানীয়দের কাছে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে মসজিদটি একটি কলেজের মধ্যে হওয়ায় স্থানীয়রা যুবকদের চিনতে পারছেন না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে জুটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

টঙ্গীতে জুটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

আরও পড়ুন

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম