বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
Advertisement
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম
এ সময় আরও ৬ জন আহত হয়েছেন।
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৬ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান বলেন, সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় আহত ৯ জন রোগী এসেছিলেন। এর মধ্যে ৩ জন মৃত ছিলেন। চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। আর ২ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী নসিমনের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

